করোনা দুর্নীতি ঢাকতে পিকের শরণাপন্ন দিদি, মন্তব্য রাহুল সিনহার

যতই বলা হোক করোনা নিয়ে রাজনীতি করা হবে না তবুও করোনা ইস্যুতে রাজ্য-কেন্দ্র চাপানউতোর কমছে না কিছুতেই। রাজ্যের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের সংখ্যা চাপার চেষ্টা, কম টেস্টের অভিযোগে ক্রমশ জেরবার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে যোগ হয়েছে রেশন দুর্নীতি। রাজ্যের শাসকদল বিজেপি ক্রমশ এই অভিযোগগুলো নিয়ে চাপ বাড়িয়েছে। তারওপর কেন্দ্রীয় দল করোনা পরিস্থিতির পর্যালোচনা করতে শহরে পা দেওয়ার পর থেকেই কিছুটা ব্যাকফুটে মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে তাই ‘ক্রাইসিস ম্যানেজার’ পিকের শরণাপন্ন হয়েছেন তিনি। এই প্রসঙ্গেই এবার কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

রাহুল সিনহা বৃহস্পতিবার বলেন, ‘পিকেকে এনে দুর্নীতি ঢাকতে চাইছেন। কিন্তু লাভ হবে না। রেশন দুর্নীতিতে দিদির ভাইয়েরা এমনভাবে ফেঁসে গিয়েছেন, পিকে কিছু করতে পারবেন না। আসলে ফেল করা ছেলেদের জন্য পিকের মতো ভালো মাস্টার যতই আনুন না কেন লাভ হবে না। রাজ্য সরকার করোনা সংক্রমণ নিয়ে নোংরামি, মৃতদেহ নিয়ে নোংরামির পর এবার নতুন নোংরামি শুরু করলো। হাসপাতালে ডাক্তার, নার্স কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কেন এই নির্দেশ, যাতে রোগীর পাশে মৃতদেহের ছবি বাইরে না প্রকাশ হয়। আমরা এই নির্দেশের তীব্র নিন্দা করছি।”

রাহুল সিনহা আরও অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী রাজ্যপালকে যে ভাষায় চিঠির উত্তর দিয়েছেন তা অত্যন্ত কুরুচিকর। রাজ্যপাল পদের পক্ষে অমর্যাদাকরও বটে। আপনি যে আম্বেদকরকে স্মরণ করিয়েছেন, আপনাকে বলি রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তাঁকে অপমান করলে বাবাসাহেবকেই অপমান করা হয়। আপনি সাংবিধানিক পদে থেকে এটা করতে পারেন না।রাজ্যপাল করোনা পরিস্থিতি নিয়ে খোলা মনে আলোচনা করতে চেয়েছিলেন। আপনাকে অনুরোধ সংঘাতে না গিয়ে আলোচনায় বসুন। একসঙ্গে করোনার মোকাবিলা করুন।”

 

RELATED Articles

Leave a Comment