এখন অফিস খুললে কর্মীদের জন্য গাড়ি, স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক: কেন্দ্র

করোনা আবহের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। আগামী ৩রা মে পর্যন্ত চলবে দেশজুড়ে চলবে লকডাউন। 

২০শে এপ্রিলের পর থেকে দেশজুড়ে লকডাউন ধীরে ধীরে উঠে যাবে বলে একটা আভাস দিয়েছিল কেন্দ্র। দেশের নির্দিষ্ট কিছু স্থানে, অফিস, দফতর, ব্যবসার ক্ষেত্রে আংশিকভাবে খোলার অনুমতি দেবে কেন্দ্র। ২০শে এপ্রিলের পর থেকে খুলে যাচ্ছে কিছু অফিসও। যেসব অফিসগুলি খুলছে, সেইসব অফিসের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কিছু নিয়মাবলী।

১.গণপরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে। তাই কর্মীদের আসা-যাওয়ার ক্ষেত্রে অফিসগুলিকে গাড়ির ব্যবস্থা করতে হবে। বড় ৯ সিটার গাড়িতে ৩ জন কর্মী তোলা যাবে। গাড়িগুলি প্রতিবার প্রবেশের আগে জীবাণুনাশক স্প্রে করতে হবে।

২. প্রতিটি কর্মীর স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করতে হবে। 

৩. ৫ বছরের কম বয়সী শিশু আছে এমন মা-বাবাদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেওয়ার চেষ্টা করতে হবে।

৪. অফিসে প্রবেশের সময়ে গেটে প্রত্যেক কর্মীর থার্মাল স্ক্রিনিং অর্থাৎ তাপমাত্রা যাচাই করে দেখতে হবে।

৫. অফিস প্রবেশের আগে বাইরেই হাত পরিস্কার করতে ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

এইসব নিয়ম মেনে চলতে হবে অফিস খুললে।

RELATED Articles

Leave a Comment