দোলে ঝলমলে আবহাওয়ার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। দোলের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে কাল মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে। সোমবার বিকেলে বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় উষ্ণ আবহাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে দোল পালন করতে হবে। সকাল থেকে ক্রমশ উষ্ণতা বাড়তে থাকবে। দিন ও রাতের তাপমাত্রাই দুটোই ক্রমশ বাড়বে। আজ সোমবার থেকে রয়েছে আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার কলকাতাতে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর অবধি। এই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়েও গেছে। তার জেরে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। তখন উত্তরবঙ্গের আবহাওয়া শুকনোই ছিল। তবে এবার নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আজ সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯০ শতাংশ।
আজ সোমবার দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ধরে হবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে।





