নিন্মচাপের দরুণ এবারে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির পূূবাভাস।

আজ সন্ধ্যেতেই বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। এই বৃষ্টিপাত আরও ৪৮ ঘন্টা জারি থাকাবে বলে ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, আজ রাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিন্মচাপের দরুণ বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এর দরুণ আগামী ৪৮ ঘন্টায় আরও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে৷ উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে যে, নিন্মচাপটি ধীরে ধীরে ওড়িশার দিকে চলে যেতে পারে সেক্ষেত্রে কলকাতা সহ রাজ্যের ৭ টি উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। প্রসঙ্গেত, শেষ কয়েক সপ্তাহে দক্ষিণবঙ্গ মাঝে মাঝেই বৃষ্টিতে ভিজলেও উত্তরবঙ্গ প্রায় বৃষ্টিহীন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর