ফের হাওয়াবদলের ইঙ্গিত, দোলে জমিয়ে হবে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির জলের সঙ্গেই মিশে যাবে ভালোবাসার রঙ

আংশিক মেঘে ঢাকা থাকবে রবিবারের আকাশ। আজ দক্ষিণবঙ্গের দুটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলায় (পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুকনোই থাকবে।

দোলে ভিজতে পারে বাংলা। আগে বলা হয়েছিল দোলে ঝলমলে রোদ থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস মত এবার বৃষ্টি দেখা যাবে দোলের দিন। তবে দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার সকালের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘ ঘনীভূত হবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দোলের দিন নয় মঙ্গলবারও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা। ‌ বিক্ষিপ্ত বৃষ্টির সাথে ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে বুধবারও।

হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে আগামী দু-তিন দিন তাপমাত্রা বাড়বে। দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি রাত পোহালেই ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ির মতো জেলাগুলি। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মালদহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। তবে রবিবার দিনভর দুই বঙ্গেই শুষ্ক হাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, রাত থেকেই ভোল বদলাবে বাংলার আকাশ।

RELATED Articles