কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, ভিজবে গোটা রাজ্য

বসন্তকালেও বিরাম নেই বৃষ্টির! সকাল থেকেই আকাশ মেঘলা। এই পরিস্থিতি থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনাও নেই। আগামী দু-দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই বঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মঙ্গল ও বুধবার দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ঘূর্ণাবর্ত ও মেঘলা আবহাওয়া থাকায় দিনের তাপমাত্রা নিম্নমুখী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে মাত্র ১ ডিগ্রি বেশি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর