গরমের হাত থেকে কবে রেহাই মিলবে? সবার মাথায় একটাই প্রশ্ন। রাস্তায় বেরোলে ঘামে একেবারে ভিজে যাচ্ছে জামাকাপড়। বাতাসে জলীয় বাষ্পের ঘনঘটা, শরীরে ক্লান্তি এনে দিচ্ছে। দক্ষিণবঙ্গের মানুষ এই মুহূর্তে একরাশ চিন্তায়। দিনভর রোদের তেজ আর রাতে স্যাঁতসেঁতে আবহাওয়া আরও অস্বস্তি বাড়াচ্ছে। এরই মাঝে নতুন করে বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়ার খেলা এবার যেন নতুন ছন্দে বাঁধা পড়তে চলেছে। বৃষ্টির অপেক্ষায় তাকিয়ে রয়েছে রাজ্যের একাধিক জেলা।
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাজুড়ে আপাতত বিরাজ করছে প্রচণ্ড গরম ও আর্দ্রতার পরিস্থিতি। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি কয়েকগুণ বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মানুষের জন্য দিন ও রাতের গরম যেন রীতিমতো যন্ত্রণার পর্যায়ে পৌঁছেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে দিনের বেলায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। তবে আপাতত বর্ষার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের দিকে বর্ষা একটু একটু করে থাবা বসাতে শুরু করেছে। কাল, অর্থাৎ বুধবার থেকেই বাড়বে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের আটটি জেলার প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও দক্ষিণবঙ্গের আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে বর্ষা এখনও ঢুকবে না দক্ষিণবঙ্গে।
আরও পড়ুনঃ Astrology : অগাস্টে রাজযোগের দুর্দান্ত সুযোগ! নবপঞ্চম যোগে ৩ রাশির ভাগ্য ফিরবে, আসবে টাকা-পয়সার বন্যা!
এখনই কলকাতায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। কখনও কখনও আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৫৭ থেকে ৯২ শতাংশ। বুধবার পর্যন্ত একই রকম গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে। তবে বিকেল থেকে রাতের দিকে কিছু জায়গায় সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের মানুষের কাছে এখনও পুরোপুরি স্বস্তির খবর নেই, তবে অপেক্ষা করতে হবে আর কয়েকদিন।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!