স্টাফ সিলেকশন কমিশন (SSC) আজ, ৯ জুন ২০২৫, তাদের বহু প্রতীক্ষিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ আজ থেকেই শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন।
SSC-এর পরীক্ষার ক্যালেন্ডার অনুযায়ী, প্রার্থীরা ৪ জুলাই ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। কম্পিউটার-ভিত্তিক (CBT) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ১৩ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
কীভাবে আবেদন করবেন SSC CGL 2025-এ?
১. অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ যান।
২. ‘New User? Register Now’ লিঙ্কে ক্লিক করে ওটিআর (One-Time Registration) সম্পন্ন করুন।
৩. নাম, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।
৪. লগইন করে পূর্ণ আবেদনপত্র পূরণ করুন।
৫. ফটো, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৬. আবেদনপত্র সাবমিট করে ফি প্রদান করুন।
মহিলা, SC, ST ও প্রাক্তন সেনা (ESM) প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
SSC CGL 2025-এর যোগ্যতা:
SSC CGL 2025-এ আবেদন করতে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। বয়সসীমা নির্ভর করে পোস্ট অনুযায়ী, যা সাধারণভাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে।

SSC CGL-এ কোন কোন পদে নিয়োগ?
SSC CGL পরীক্ষার মাধ্যমে প্রতি বছর ভারত সরকারের বিভিন্ন দপ্তরে Group B এবং Group C পদে নিয়োগ করা হয়। উল্লেখযোগ্য পদগুলির মধ্যে রয়েছে:
* ইনকাম ট্যাক্স অফিসার
* অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
* জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার
* অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার
* অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি
কতগুলি শূন্যপদ থাকবে?
এই বছরের জন্য মোট শূন্যপদের সংখ্যা এখনও প্রকাশ করেনি SSC। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিভাগ অনুযায়ী বিস্তারিত তথ্য জানা যাবে।
আরও পড়ুনঃ Weather update : বৃষ্টির অপেক্ষা শেষ! কাল থেকে রাজ্যে নতুন আবহাওয়া, কোন জেলাগুলিতে থাকবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা?
গত বছর (2024) মোট ১৮,১৭৪টি পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যেখানে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য ছিল ৭,৫৬৭টি পদ। আগের বছরগুলিতে এই সংখ্যা যথাক্রমে ৮,৪১৫ (২০২৩) ও ৩৭,৪০৯ (২০২২) ছিল।
সরকারি চাকরির স্বপ্নপূরণ করতে SSC CGL 2025-এ আবেদন করতে প্রস্তুতি শুরু করুন আজ থেকেই!
অফিসিয়াল লিংক: https://ssc.gov.in





