Rain on Rath Yatra: সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে রথযাত্রার দিনে সমগ্র রাজ্যজুড়ে বৃষ্টি (Rain) হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল সহ মোট ৯টি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Rain on Rath Yatra)।
উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির (Rain) পরিমাণ ও বিস্তৃতি কিছুটা কমতে পারে। আজ, রবিবারও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ের জীবনযাত্রা বিপর্যস্ত। সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। খরস্রোতা তিস্তায় ফের জল বাড়ছে। জলের তলায় কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তাবাজারের রাস্তা। আজ, রবিবারও কালিম্পং-তিস্তাবাজার-পেশক-জোরবাংলো-দার্জিলিং রুট বন্ধ থাকবে।
উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির (Rain) পরিমাণ ও বিস্তৃতি কিছুটা কমতে পারে। তবে বুধবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের বেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতার কারণে অস্বস্তি দেখা দিতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই (Rain on Rath Yatra)।
আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৪ মিলিমিটার (Rain on Rath Yatra)।





