শালবনি বা গড়বেতায় হচ্ছেই না সৌরভের ইস্পাত কারখানা, এল বড় খবর, কর্মসংস্থানের স্বপ্ন তাহলে কী অধরাই?

Steel Company of Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত্ত ইস্পাত কারখানা কবে তৈরি হবে, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তবে শালবনি নাকি গড়বেতা, কোথায় হচ্ছে এই কারখানা, তা নিয়েও যেন জল্পনার শেষ নেই। এবার জানা গেল, শালবনি বা গড়বেতায় হচ্ছে না এই কারখানা (Steel Company of Sourav Ganguly)। তা কী আদৌ হবে, তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা।

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন স্পেন সফরে। সেখানে মাদ্রিদে শিল্প সম্মেলনে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি সেই শিল্প সম্মেলনে ঘোষণা করেছিলেন যে শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন তিনি। ফলে কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছিল শালবনির মানুষ। কিন্তু পরবর্তীতে সৌরভ জানান, শালবনি নয়, গড়বেতায় হবে তাঁর ইস্পাত কারখানা (Steel Company of Sourav Ganguly)

সূত্রের খবর ছিল, শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। যে জমিতে সৌরভের কারখানা হওয়ার কথা হয়েছিল, সেই জমি এখনও জিন্দালদের হাতে। ফলে নতুন জমি খোঁজা শুরু হয়। এরপর জনা গিয়েছিল, গড়বেতায় হবে সৌরভের ইস্পাত কারখানা। কিন্তু সেই সম্ভাবনাও এখন ক্ষীণ হয়ে এসেছে (Steel Company of Sourav Ganguly)

জানা যাচ্ছে, গড়বেতাতেও হবে না এই কারখানা। সৌরভের এই ইস্পাত কারখানা হতে চলেছে চন্দ্রকোণা রোডের ডুকিতে। সেই জায়গায় একসময় ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। কিন্তু তা আর হয়নি। এবার সেই জমিতেই হবে সৌরভের ইস্পাত কারখানা (Steel Company of Sourav Ganguly)

জানা গিয়েছে, মাস দুয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে কারখানা তৈরির কাজ। সূত্রের খবর, মোটামুটি দেড় থেকে দু’বছর লাগবে এই কারখানা তৈরি হতে। প্রায় ৩০০০ কোটি টাকার বিনিয়োগ হবে এই কারখানায়। যদিও জেলা প্রশাসন বা ভূমি দফতরের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে কারখানা হলে যে কর্মসংস্থান হবে, তা বলাই বাহুল্য (Steel Company of Sourav Ganguly)। ডুকিতে ইস্পাত কারখানা হলে বদলে যাবে সেখানকার চিত্র। উপকৃত হবেন সেখানকার মানুষ।

এই কারখানার বিষয়ে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানিয়েছেন, “ডুকিতে কারখানা হবে বলে জেনেছি। শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। পাশে চন্দ্রকোণা রোডের ডুকিতে কারখানা তৈরি হলে ভালোই হবে। বিপুল কর্মসংস্থান হতে পারে”। 

RELATED Articles