Rain Update in Bengal: গোটা আষাঢ় মাসজুড়ে তেমন বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। তবে শ্রাবণ মাস পড়তেই সেই বৃষ্টির আকাল কাটে অনেকটা। শ্রাবণ মাস প্রায় শেষের দিকেই, তবে এখনও বঙ্গে চলছে বৃষ্টি। কিছুক্ষণ আগেই কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে (Rain Update in Bengal)। এই বৃষ্টির পরিমাণ কী আরও বাড়বে? কতদিন চলবে বৃষ্টি? কী জানাল আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে। আগামীকাল, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় (Rain Update in Bengal)।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ (Rain Update in Bengal)। অন্যদিকে আবার উত্তরবঙ্গের সমতল জেলা অর্থাৎ মালদহ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল, বুধবার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।
তবে কলকাতায় এখন ঝেঁপে বৃষ্টি এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার আকাশ মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে (Rain Update in Bengal)। তবে বৃষ্টি হলেও কাটবে না অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শহরে।
প্রসঙ্গত, আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৭ থেকে ৯১ শতাংশ। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর (Rain Update in Bengal)।





