১০০ বছর ধরে তদন্ত চলবে নাকি মামলার? রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্তের গতি নিয়ে উষ্মা প্রকাশ আদালতের

Court Slammed ED for late Investigation in Ration Scam Case: রেশন দুর্নীতি মামলার তদন্ত চলছে আদালতে। কিন্তু ইডির যা তদন্তের গতি, তাতে বেজায় অসন্তুষ্ট আদালত। গতকাল, সোমবার রেশন দুর্নীতিতে অভিযুক্তদের ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে পেশ করলে ইডির উপর বেশ উষ্মা প্রকাশ করেন আদালতের বিচারক (Court Slammed ED for late Investigation in Ration Scam Case)

গতকাল, সোমবার ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে তোলা হয় রেশন দুর্নীতিতে অভিযুক্ত আনিসুর রহমান, আলিফ নূর, শঙ্কর আঢ্য, বিশ্বজিৎ দাসকে। এদিন আলিফ নূরের আইনজীবী আদালতে জানান, ইডি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে টাকা তছরুপের লেনদেন সম্পর্কে কোনও তদন্ত না করে মূল অপরাধের বিষয় নিয়ে তদন্ত করছে।

এদিন আদালত ইডিকে প্রশ্ন করে, আনিসুর ও আলিফকে ইডির হেফাজতে রাখার কী প্রয়োজন রয়েছে? ইডির কথায়, রেশন দুর্নীতির টাকা তছরুপ করেছে আলিফ। তার ভাই আনিসুর ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে রেশন দুর্নীতির সেই টাকা কাজে লাগিয়েছে।

এরপরই বিচারকের প্রশ্ন, “আপনারা কি এই কেসটাকে ১০০ বছর নিয়ে যাবেন? আমার কাছে যে নথি দিয়েছেন তাতে রাইস মিলারদের নাম আছে। গ্রেফতার করছেন না কেন? আমি যখন কোর্টে বসেছি তখন দেখতে চাই দ্রুত তদন্ত হোক। স্পিডি ট্রায়াল হোক। কেন আপনারা সিলেক্টিভ? আনিসুর ওরফে বিদেশের বিরুদ্ধে কোনও এফআইআর নেই। এদিকে গোটা রাজ্যে রেশন দুর্নীতিতে এত মামলা আছে। রাইস মিলারদের নাম আছে। তাদের ধরছেন না কেন” (Court Slammed ED for late Investigation in Ration Scam Case)?

সরকারি আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “আমাদের তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরা একই কায়দায় (বাকিবুর রহমানের মতো) দুর্নীতি করেছে। নিজের লোকেদের ভুয়ো কৃষক বানিয়ে সরকারের টাকা লুঠ করা হয়েছে”।

এরপরই ইডির উপর উষ্মা প্রকাশ করে বিচারক বলেন, “ঢাকনা খুলে আরও তথ‌্য বের হবে, এসব আর শুনব না। তদন্তের গতি কবে বাড়বে? কবে মামলার শুনানি শুরু হবে? যুক্তি দিয়ে আপনারা আদালতকে সন্তুষ্ট করুন” (Court Slammed ED for late Investigation in Ration Scam Case)

সরকারি আইনজীবী বলেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাইস মিলে একটি রেজিস্ট্রার পেয়েছেন, যা যাচাই করতে হবে। এরপরই মুকুল ও বিদেশের ৪ দিনের ইডি হেফাজতের আবেদন মঞ্জুর করা হয়।

RELATED Articles