প্যান্ডেল হপিং শেষ তো? নবমীতে পাল্টাবে আবহাওয়া, গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়

আজ দুর্গাপুজোর মহানবমী। কলকাতার রাজপথে মানুষের ঢল চোখে পড়ার মতো। ভিড়ের নিরিখে নিজের রেকর্ড যেন নিজেই ভাঙছে কলকাতা। মনোরম আবহাওয়ার জন্য পুজোয় ঘোরাঘুরি আরও ভালো হচ্ছে। কারণ গরমে প্যাচপ্যাচানির অস্বস্তি নেই।

তবে এবার পুজোর শেষবেলাতে বাধ সাধতে পারে প্যান্ডেল হপিংয়ে। হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল যে নবমী থেকে আবহাওয়া পাল্টাতে শুরু করবে। আর এর কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপ আগামী কয়েক ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে রাজ্যে নবমী থেকে শুরু হবে বৃষ্টি।  

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। দীঘা থেকে ৭৪০ কিলোমিটার দূরে আছে ওই গভীর নিম্নচাপটি। আগামী কিছু ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসবে।

এই নিম্নচাপের জেরেই নবমী ও দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, সোমবার রাজ্যে হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার বাড়বে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপের অভিমুখ আগামী তিনদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকেই থাকবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ উপকূলেই এই নিম্নচাপ আছড়ে পড়বে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles