৩০ বছর পর বিজয়া দশমীতে তৈরি হচ্ছে বিরল রাজযোগ, আচমকাই ধনপ্রাপ্তি হবে ৩ রাশির, বসবেন টাকার পাহাড়ে

আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমী। পুরাণ অনুযায়ী, এই তিথিতেই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা। আবার এই তিথিতেই রাবণকে বধ করেছিলেন রাম। সেই কারণে বিজয়া দশমীতে উত্তর ও পশ্চিম ভারতের নানান রাজ্যে দশহরা বা রাবণ দহন উৎসব পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই এবারের বিজয়া দশমীতে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে।

৩০ বছর পর বিজয়াদশমীতে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে অবস্থান করছে শনি। এর ফলে এখানে এই গ্রহ শশ পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। আবার এই সময় দুই শুভ গ্রহ চন্দ্র ও শুক্র মুখোমুখি অবস্থান করে সমসপ্তক যোগ সৃষ্টি করবে। এই দুই গ্রহের অবস্থানে প্রভাবে ধন যোগ তৈরি হবে। আবার তুলা রাশিতে সূর্য ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য রাজযোগের প্রভাবও থাকবে বিজয়াদশমী তিথিতে। এর জেরে বেশ লাভবান হবেন ৩ রাশি।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কর্কট রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। এই সময়টা লগ্নির জন্য খুবই ভালো। ব্যবসায়ে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারে অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে বহুপ্রতীক্ষিত স্বপ্ন পূর্ণ করা সম্ভব হবে। পরিবারে ঐক্য বজায় থাকবে। 

বৃষ রাশি

বিজয়া দশমীর শুভ সংযোগের প্রভাবে বৃষ রাশির জাতক-জাতিকারা হঠাৎই আটকে থাকা টাকা ফিরে পাবেন। রাজযোগের প্রভাবে এই রাশির জাতকদের ধন বৃদ্ধি হবে। কেরিয়ারে উন্নতি করবেন। তার পাশাপাশি ইচ্ছামতো সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অফিসে সকলে আপনার কাজের প্রশংসা করবে। পছন্দমতো সুযোগ লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। 

তুলা রাশি

লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধন লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। পরিবারে আনন্দের পরিবেশ উৎপন্ন হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত আলোচনা চললে মিলবে সাফল্য। এই সময় সোনা ও নতুন গাড়ি কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে, তা সূচনা করতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles