বিক্রমের সঠিক অবস্থান নির্নয়ে এবারে ইসরোর পাশে দাঁড়ালো নাসা।

চলতি বছরের ২২ জুলাই চাঁদের পথে পাড়ি দিয়েছিল ভারতের ইসরোর চন্দ্রযান – ২। গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি স্পর্ষ করার কথা ছিল চন্দ্রযান – ২ এর বিক্রম ল্যান্ডারের। কিন্তু ল্যান্ডিং এর ঠিক পূর্বেই বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় ইসরোর কন্ট্রোল রুমের। এরপর বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। চন্দ্রপৃষ্ঠে হারিয়ে যায় বিক্রম।

Check out best Bengal Football website

 

অপরদিকে চন্দ্রযান – ২ এর অর্বিটারটি সঠিক ভাবে কাজ করে চলেছে চাঁদের কক্ষপথে। সেই অর্বিটারটির সাহায্যেই সম্প্রতি চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের একটি থার্মাল ইমেজ দেখতে পেয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। যার ফলে ইসরোর তরফে মোটামুটি ভাবে আন্দাজ করা হয়েছে বিক্রমের অবস্থান। তবে অবস্থান মোটামুটিভাবে জানা গেলেও এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি ইসরো। যোগাযোগ স্থাপনের জন্য ইসরোর প্রয়োজন বিক্রমের সঠিক অবস্থান জানা। এই কাজে ইসরোর অর্বিটারটি এখন নিযুক্ত থাকলেও। এবারে ইসরোর পাশে এসে দাড়ালো নাসাও।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে জানানো হয়েছে যে, ইসরোর বিক্রমকে খুঁজে পেতে ইসরোর পাশে দাঁড়াবে নাসা। বর্তমানে ইসরোর অর্বিটারটির মতো নাসারও একটি অর্বিটার ঘুরে চলেছে চাঁদের চারদিকে। সেই অর্বিটারটিকেই এবারে বিক্রমের অবস্থানে নাসা নিয়ে যাবে বলে জানা গিয়েছে। চন্দ্রপৃষ্ঠের যে স্থানে বিক্রমের থাকার কথা সেখানে নিজেদের অর্বিটারটিকে নিয়ে গিয়ে বিক্রমের সঠিক অবস্থান নির্নয়ে ইসরোকে সাহায্য করবে নাসা। ১৪ দিন আয়ু বিক্রমের। এই ১৪ দিনের মধ্যেই ইসরোর তরফে যোগাযোগ করতে হবে বিক্রমের সঙ্গে। তার জন্য প্রয়োজন বিক্রমের সঠিক অবস্থান জানার৷ ইতিমধ্যেই এই ১৪ দিনের বেশ কিছুদিন হাত ছাড়া হয়েছে ইসরোর। তাই এবারে ইসরোর সঙ্গে হাত মিলিয়ে বিক্রমের সঠিক অবস্থান নির্নয়ে সামিল হলো নাসা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর