হাঁসখালি গণধ’র্ষ’ণ কাণ্ডে নতুন মোড়, মূল অভিযুক্তের বাবা তৃনমুল নেতা সমরেন্দ্র গয়ালিকে নিজেদের হেফাজতে নিল সিবিআই

নদিয়ার হাঁসখালি গণধ’র্ষ’ণ কাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি ও তাঁর বন্ধু পীযুষ ভক্তকে এবার নিজেদের হেফাজতে নিল সিবিআই।

জানা যাচ্ছে, ধৃত দু’জনকে আরও বেশি জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা। সেই কারণেই তাদের তিনদিনের হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল, শনিবার তাদের রাণাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই অতিরিক্ত জেলা বিচারক সুতপা সাহা তাদের তিনদিনের সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

গতকাল, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। এরপর অভিযুক্তদের পক্ষের আইনজীবী অপূর্ব বিশ্বাস সমরেন্দ্র গয়ালি ও পীযুষ ভক্তের জামিনের আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এরপর সিবিআইয়ের তরফে ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়ে। চারদিন না হলেও, অভিযুক্তদের তিনদিন হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে আদালত।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী অপূর্ব বিশ্বাস জানান, “সমরেন্দ্র এবং পীযূষ ভক্তের বিরুদ্ধে ওই নাবালিকার পরিবারকে ভয় দেখানো, ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের যে অভিযোগ আনা হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার মক্কেলের বিরুদ্ধে বলা হচ্ছে, তারা নাকি ওই নাবালিকাকে ৪ মার্চ রাতে ডাক্তারের কাছে যেতে দিতে দেননি, ভয় দেখিয়েছেন। কিন্তু এই অভিযোগ সঠিক নয়। সেদিন রাতে ওই নাবালিকার বাবা-মা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলেন। আসলে সিবিআই মিথ্যে অভিযোগ এনে আমার মক্কেলের ফাঁসানোর চেষ্টা করেছে”।

এদিকে সিবিআইয়ের আইনজীবী তদন্ত করে নিজেদের পক্ষে যুক্তি সাজিয়ে তথ্যপ্রমাণ পেশ করেন আদালতে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর দুই অভিযুক্তকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠালেন বিচারক। ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনার দ্রুত তদন্তের জন্য সিবিআই তাদের আরও কঠিন জিজ্ঞাসাবাদের মুখে হয়ত ফেলতে পারে।

RELATED Articles