আর জি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য সহ দেশ। এই ঘটনায় বাড়ার পুলিশের দিকে আঙুল উঠেছে। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন । এরই উঠেছে। এরই মাঝে এবার ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে বেধড়ক মারধর খেল খোদ পুলিশই। আক্রান্ত একাধিক।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার খরমপুর এলাকায় জানা গিয়েছে, গতকাল, শুক্রবার ওই এলাকার এক মহিলা হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা আউটপোস্টে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গভীর রাতে হানা দেয় অভিযুক্তের বাড়িতে।
কিন্তু সেই সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, পুলিশ হানা দিতেই ধর্ষণে অভিযুক্ত ও তার সাঙ্গপাঙ্গরা পুলিশকে ঘিরে ফেলে। এরপর লাঠি দিয়ে বেধড়ক মারধর চালানো হয় তাদের উপর। এই ঘটনায় গুরুতর আহত হন মুরারিশাহা আউটপোস্টের ইনচার্জ-সহ মোট ৯ জন পুলিশ কর্মী।
পুলিশ কর্মীদের উদ্ধার করে টাকি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় বেশ কয়েক ঘণ্টা তাদের পর্যবেক্ষণ করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় মোট ২০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, আজ, শনিবার সকালে খরম্পুর এলাকা থেকে লুৎফর তরফদার ও আবদুল রহমান তরফদার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে মারধর ও পরিকল্পিত হামলার অভিযোগ করা হয়েছে এদের বিরুদ্ধে। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।





