প্রাক্তন প্রেমিকাকে জোর করে দেখা করতে নিয়ে গেল এক যুবক। তারপর ফাঁকা জায়গা পেয়ে সেই প্রাক্তন প্রেমিকাকে করা হল ধর্ষণ। সেই ঘটনা দেখতে পেল যুবকেরই এক বন্ধু। সেই তরুণীকে তখন বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিয়ে যায় সেই বন্ধু এবং রাস্তার ধারে সেই বন্ধু ফের ধর্ষণ করে ওই তরুণীকে। বিকৃত এই ঘটনা সম্প্রতি ঘটেছে বনগাঁর গোপালনগরের আকাইনগর এলাকায়।

পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই ধর্ষিতা। তার বয়ান অনুযায়ী জানা গিয়েছে যে তার প্রাক্তন প্রেমিক নাজিবুল তাকে কয়েকদিন ধরেই দেখা করার জন্য প্রবল চাপ দিচ্ছিল। একপ্রকার চাপে পড়েই দেখা করতে রাজি হন ওই তরুণী। এরপর তিনি নাজিবুলের সঙ্গে দেখা করতে যান। দেখা করতে গেলে একটি ফাঁকা মাঠের মধ্যে নাজিবুল তাকে ধর্ষণ করে। সেই সময় নাজিবুলের বন্ধু হাবিব মণ্ডল সেই ঘটনা দেখতে পায়।
এরপর তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাঁকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে। অভিযোগ, এরপর রাস্তার ধারে হাবিবও তাঁকে ধর্ষণ করে। বাড়ি ফিরেই ওই তরুণী নিজের পরিবারকে সব কথা জানান। তারপর গোপালনগর থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!