কী বীভৎস! সাজানো কেক, প্যাটিসের মাঝেই খেলে বেড়াচ্ছে ইঁদুর, ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠল Mio Amore-র খাবার নিয়ে

Rat Infestation in Food Stall: স্ন্যাক্সের দুনিয়ায় এক জনপ্রিয় নাম মিও আমোর (Mio amore)। ছোটো থেকে বড় সকলেই এই ফুড স্টলের খাবার খেতে ভীষণ পছন্দ করেন। কেক, পেস্ট্রি থেকে রকমারি প্যাটিস এই দোকানের খাবার সকলের প্রিয়। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এই ফুড স্টলটির ব্রাঞ্চ রয়েছে‌। বিভিন্ন স্টেশন সজ্জার কাজ চলছে। নতুন নতুন ফুড কর্নার তৈরী হচ্ছে। ‌বড় বড় স্টেশন গুলিতে এসব খাবারের দোকান প্রায় সই দেখা যায়। শুধুমাত্র খাবারই নয় একেবারে নামকরা ব্র্যান্ড মিও আমোর। জীবনে একবার না একবার এই দোকানের খাবার খেয়েই দেখেছে সকলে। তবে এবার যে ঘটনাটি ঘটলো তা দেখে চক্ষু চড়কগাছ সকলের (Rat Infestation in Food Stall)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের একটি ফুড স্টলে ইঁদুরের আনাগোনা। মিও আমরে (Mio amore) নামক ফুড স্টলের এই ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটি তোলা হয়েছিল এক যাত্রীর দ্বারা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইঁদুরগুলি খাবারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে (Rat Infestation in Food Stall)। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে যাত্রীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং ফুড স্টলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

এই ঘটনার পর অনেক যাত্রীই তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এক যাত্রী বলেন, “এটা খুবই হতাশাজনক যে আমরা যেখান থেকে খাবার কিনি, সেখানে এমন পরিস্থিতি রয়েছে। স্টেশন কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া” স্টেশন কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফুড স্টলগুলির স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার উপর নজরদারি আরও কঠোর করা হবে বলে জানানো হয়েছে (Rat Infestation in Food Stall)

যাত্রীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফুড স্টলগুলির পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মিও আমোর (Mio amore) ফুড স্টল নয়, স্টেশনের সমস্ত ফুড স্টলগুলিতেই স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালাবে এবং যেকোনও অবহেলার জন্য কঠোর ব্যবস্থা নেবে (Rat Infestation in Food Stall)। এই ঘটনার পর স্টেশন কর্তৃপক্ষ ফুড স্টলগুলির নিয়মিত পরিদর্শন এবং স্বাস্থ্যবিধি মানার প্রতি আরও সতর্ক হবে। স্টেশন কর্তৃপক্ষের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং ভবিষ্যতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা। 

RELATED Articles