Mamata Banerjee Opened Up about Ariadaha Incident Accusing Arjun Singh: বিগত কয়েকদিন ধরেই রাজ্যে গণপিটুনি নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে আবার সামনে এসেছে আড়িয়াদহ থেকে একের পর এক খবর। প্রথমে মা-ছেলেকে মারধরের ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিং গ্রেফতার। এরপর আড়িয়াদহের ক্লাবের এক ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা গিয়েছে এক তরুণীকে নৃশংসভাবে মারধর কর হচ্ছে। সেই ঘটনাতে আঙুল উঠেছে তৃণমূলের দিকে। এবার এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Opened Up about Ariadaha Incident Accusing Arjun Singh)।
আজ, বৃহস্পতিবার মুকেশ আম্বানির ছেলের বিয়ের আমন্ত্রণ রক্ষা করতে মুম্বই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে প্রথমবার আড়িয়াদহ কাণ্ড নিয়ে মুখ খুললেন তিনি। তাঁর কথায়, যে ভিডিওকে ঘিরে এত চর্চা হচ্ছে, সেই ভিডিওটি অনেক পুরনো। মমতার দাবী, সেই সময় সেখানকার সাংসদ ছিলেন অর্জুন সিং (Mamata Banerjee Opened Up about Ariadaha Incident Accusing Arjun Singh)। আর তাঁর এই বক্তব্যকে ঘিরে ফের বিতর্ক।
এদিন বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত ৭২ ঘণ্টা ধরে এক তরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছেন। অথচ সেই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ। যারা করেছিল তারা গ্রেফতার হয়ে এখনও জেলে আছে। আর কোনও খবর নেই। একটাই খবর। তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল। একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ২৯ জন গ্রেফতার হয়েছে” (Mamata Banerjee Opened Up about Ariadaha Incident Accusing Arjun Singh)।
মুম্বই যাওয়া নিয়ে মমতার দাবী, “হয়ত আমি যেতে পারতাম না। কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন ছেলে থেকে শুরু করে নীতাজি থেকে শুরু করে মুকেশজি, বারবার বলেছেন। তাই যাচ্ছি আমি। আমি কালকে উদ্ধব ঠাকরের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি। রাজনৈতিক কথা হবে। কারণ ইলেকশনের পর অনেকদিন দেখা হয়নি। শরদজির বাড়িতেও যাব। শরদ পাওয়ারের সঙ্গেও আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি। একটা ৪টেয় আছে, একটা ৫টায় আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে। ওর সঙ্গেও দেখা হলে হয়ে যেতে পারে। এখনও ঠিক হয়নি কখন পৌঁছবে। তারপর বিয়েতে অ্যাটেন্ড করে পরদিন ফিরে চলে আসব”।
তবে মমতা তাঁর নাম নেওয়ায় সেই বিষয়ে অর্জুন সিং পাল্টা বলেব, “বাংলার মানুষের দুর্ভাগ্য এটাই যে মুখ্যমন্ত্রী জানেন না বেলঘরিয়া ব্যারাকপুরের মধ্যে পড়ে নাকি দমদমের মধ্যে পড়ে। দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর জয়ন্ত একটা ডাকাত একটা চোর, যে ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তাণ্ডব করেছিল, ২০২২-এ পুরসভাতেও তাণ্ডব চালিয়েছিল। আর আমাকে নিশানা করেছেন, আমাকে খুব ভালবাসেন তো। আসলে ওনার নেতাদের ঘাড়ে এত দুর্নীতি তো, তাই আমাদের ঘাড়ে এসব ঠেলছেন। ডিসব্যালান্সড হয়ে যাচ্ছেন। একজনের নাম আরেক জনের নামে বলছেন” (Mamata Banerjee Opened Up about Ariadaha Incident Accusing Arjun Singh)।
প্রসঙ্গত, আড়িয়াদহে মা-ছেলেকে মারধরের ঘটনার পর থেকে সামনে আসে জয়ন্ত সিংয়ের নাম। এই ঘটনার চারদিন পর পুলিশের জালে ধরা পড়ে জয়ন্ত। আবার গত সোমবার সামনে আসে জয়ন্তের আরও এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭) যাতে দেখা যায় ক্লাবঘরের মধ্যে এক তরুণীকে চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখা অবস্থাতেই উইকেট দিয়ে মারধর করা হচ্ছে। এই ভিডিওর বিষয়েই জয়ন্তকে নিজেদের হেফাজতে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।





