‘বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, পুরোটাই ফেক…’, Exit Poll-এ বিজেপির আসন সংখ্যা দেখে বিস্ফোরক মমতা

Reaction of Mamata Banerjee after Exit Poll: গতকাল, ১ জুন ছিল লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন ভোট শেষ হতেই সন্ধ্যের পর থেকে শুরু হয় এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। এদিন এক্সিট পোলের ফলাফল দেখে বেশ হকচকিয়েই গিয়েছেন অনেকেই। বাংলায় বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা দেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে (Reaction of Mamata Banerjee after Exit Poll)

বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই দেখা গিয়েছে, বাংলায় বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পেতে চলেছে। বিজেপির এবার লোকসভা নির্বাচনে ২১-২৩টি আসন পেতে পারে বলে জানাচ্ছে সিংহভাগ সমীক্ষা। এবার এই এক্সিট পোল নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Reaction of Mamata Banerjee after Exit Poll)

এক্সিট পোল নিয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়  (Reaction of Mamata Banerjee after Exit Poll) বলেন, “বিজেপি অনেক শয়তানি করেছে। সিবিআই-ইনকাম ট্যাক্স রেইড, সিএএ, ওবিসি সার্টিফিকেট বাতিল, চাকরি খেয়ে নেওয়া, টাকা বন্টন করা। এমনকী, কংগ্রেসের এলাকাতে মুসলিম দেখে দেখে টাকা দিয়েছে। আমার মনে হয় না মুসলিমরা ওদের ভোট দেবে। তারপরও ওরা কংগ্রেসীদের টাকা দিয়েছে, যাতে কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। সিপিএমও করেছে। আমরা একসঙ্গে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়েছি। এই জন্য বলছি, আমাদের রাজ্য নিয়ে যা দেখিয়েছে, তা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করি না। এটা পুরোটা ফেক। এরা বিজেপির দালাল” (Reaction of Mamata Banerjee after Exit Poll)

এক্সিট পোলের ফল নিয়ে মমতার বক্তব্য, “২০১৬, ২০১৯ ও ২০২১ সালের এক্সিট পোল দেখেছি। কোনওটাই মেলাতে পারিনি, কারণ এগুলো সব বিজেপির তৈরি। মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। দুই মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল। সেই কোম্পানিটাও বিজেপির কোম্পানি। অভিষেক আজ সাংবাদিক বৈঠক করবে। নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবে” (Reaction of Mamata Banerjee after Exit Poll)

এখানেই শেষ নয়, ইন্ডি জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে মমতা বলেন, “আমি এরকম কোনও কথা বলতে পারি না। অন্য় রাজ্যের তথ্য নেই আমার কাছে, কিন্তু নিজের রাজ্য়ের কথা বলতে পারি। যেভাবে আমরা গরমে কাজ করেছি। আপনাদের এক্সিট পোল একটু অন্য়রকম। বাকিরা যা দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে বিজেপির হাতেখড়ি হচ্ছে। আমি এত নির্লজ্জ মিডিয়া কখনও দেখিনি। সিটগুলি নিয়ে পর্যন্ত বলছে যে এই সিটে হারছে, ওই সিটে হারছে। তার মানে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছিল। জানল কী করে কোন সিটে কে জিতছে, কে হারছে” (Reaction of Mamata Banerjee after Exit Poll)

আরও অন্যান্য খবর