‘কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি’, ভুতু রূপেই জনপ্রিয়তা অর্জন, বড় হতেই সেই ভুতুকেই ভুলে গেল আর্শিয়া, ফের ফিরবেন অভিনয় জগতে?

Arshiya Mukherjee: ভুতু চরিত্রটিকে এখনও কেউই ভুলে উঠতে পারেননি। ভুতু (Bhutu) বাচ্চা থেকে বড় সকলের মনে দাগ কেটে রেখেছে। তার ছোট্ট আদো আদো কথায় এখনো দর্শকদের পছন্দের সেই ভুতু। দর্শকদের মনে থাকলেও, ভুতুর নিজেকে এই ভুতু হিসেবে মনে নেই। ২০১৫ সালে জি বাংলা সম্প্রচারিত হত ভুতু ধারাবাহিক। ছোট্ট ভুতুকে দেখতে টেলিভিশনের সামনে বসে পড়ত ছোট থেকে বড় সকল দর্শকেরাই। ইংরেজি ভূত ক্যাসপারের আদলে তৈরি হয়েছিল বাংলা সিরিয়ালের এই মিষ্টি ভূত ভুতু। ভুতু ধারাবাহিকে ভুতুর চরিত্রের অভিনয় করত আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee)। ‌

সেই আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee) এখন ক্লাস সেভেনের ছাত্রী। ভুতু (Bhutu) ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয়েছিল যে এই ধারাবাহিক তৈরি হয়েছিল হিন্দিতেও। এমনকি কার্টুনের আকারেও ভুতু ধারাবাহিকের অ্যানিমেশন করা হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। হিন্দি ধারাবাহিকে ভুতুর চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট আর্শিয়া (Arshiya Mukherjee)। মা ভাস্বতী মুখোপাধ্যায়ের সঙ্গে মুম্বাইতে পারি দিয়েছিল মেয়েটি। তারপর কলকাতায় ফিরে আসার পর ‘রানু পেল লটারি’ ও ‘মীরার’ মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ‌ছোট পর্দার পাশাপাশি ককপিট সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল আর্শিয়াকে। ছোট্ট আর্শিয়া (Arshiya Mukherjee) পেয়েছিল বহু পুরস্কার। কিন্তু এখন নাকি এসব কিছুই মনে নেই আর্শিয়ার। সকলকে অবাক করে দেবা এই কথাই জানিয়েছেন আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee)

মাত্র ৬ বছর বয়সের শিশু শিল্পী হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছিল। রাতদিন প্রচুর শুটিং করেছে বাচ্চাটি। হাতা গুটানো লম্বা শার্ট মাথা ভর্তি লম্বা অগোছালো চুল, গালে টোল নিয়ে ভুতু আসত টেলিভিশনের পর্দায়। তা দেখতেই টেলিভিশনের পর্দায় ভিড় জমে যেত। টিআরপি রেটও হুহু করে বেড়েছিল এই ধারাবাহিকের। এমনও অনেক সময় হয়েছে রাতের বেলায় শুটিং করার সময় ফ্লোরেই ঘুমিয়ে পড়তো বাচ্চাটি (Bhutu)

আর পাঁচটা বাচ্চার মত মায়ের কোল খুঁজলেও সে পেত না শুটিংয়ের চাপে। দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব ছিল তার ছোট্ট কাঁধে। তার যাতে ঘুম না পায় তাই গোটা স্টুডিও স্কুটি করে তাকে (Arshiya Mukherjee) ঘোরানো হত। সামান্য চিপস চকলেটের লোভ দেখিয়ে তাকে জাগিয়ে রাখা হত। এগুলো কিছুই তার মনে নেই। এসব গল্প তার মায়ের মুখে শোনা। তার পুরস্কার পাওয়া, দেবের মত সুপারস্টারের কোলে পিঠে চেপে অভিনয়ের অভিজ্ঞতার কথা কিছুই মনে নেই সবই মায়ের মুখ থেকে গল্প শোনা। ‌

কীভাবে অভিনয় জগতে পা দিয়েছিলেন ছোট্ট ভুতু (Arshiya Mukherjee)?

আর্শিয়ার (Arshiya Mukherjee) দিদি একটি সিরিয়ালে অভিনয় করত। সেই সিরিয়ালের সেটে ঘুরতে যেত আর্শিয়া। সেই ধারাবাহিকের পরিচালক আর্শিয়াকে ‘ভুতু’র (Bhutu) জন্য কাস্ট করে।

ছোট্টবেলার রঙিন স্মৃতি কিছুই মনে নেই আর্শিয়ার (Arshiya Mukherjee)

অভিনয় দিনের স্মৃতি কী-কী মনে আছে আর্শিয়ার। আর্শিয়া (Arshiya Mukherjee)জানান, “আমার কিচ্ছু মনে নেই। আমি সব ভুলে গিয়েছি। সবই মায়ের কাছে গল্প শুনেছি। দেবদার সঙ্গেও আমার অভিনয়ের কথা কিছু মনে পড়ে না আর। আমার অ্যাওয়ার্ডগুলো দেখে মা বলে পুরনো দিনের কথাগুলো। আমার কিছুই বিশ্বাস হয় না। নিজেই অবাক হয়ে যাই কী-কী করেছিলাম ভেবে।” তবে ফের অভিনয় জগতে কাজ করতে চায় আর্শিয়া (Arshiya Mukherjee)। ‌ সে হতে চায় স্পেস সায়েন্টিস্টও। টাইম মেশিনে চেপে ফিরে যেতে চায় ২০১৫ সালে, ঘুরে বেড়িয়ে দেখতে চায় সিরিয়ালের সেট। ‌

RELATED Articles