‘সন্দেশখালির ধর্ষণের ঘটনা সাজানো’, স্টিং অপারেশনে কাঠগড়ায় বিজেপি, ‘সব তৃণমূলের চক্রান্ত, ভয় দেখিয়ে করিয়েছে কেউ’ দাবী রেখার

Rekha Patra react on viral video: আজ, শনিবার হঠাৎ করেই যেন ফের একবার প্রাসঙ্গিক হয়ে উঠল সন্দেশখালি। সেখানকার এক বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। সেই ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ধর্ষণের ঘটনা আসলে মিথ্যে। কোনও ধর্ষণ হয়নি। স্টিং অপারেশনের এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে চাপানউতোর। এবার এই নিয়ে মুখ খুললেন সন্দেশখালির অন্যতম প্রধান প্রতিবাদী মুখ তথা বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra react on viral video)

ভাইরাল হওয়া ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে রেখা পাত্রের ধর্ষণের ঘটনা সাজানো। তাদের ব্রেন ওয়াশ করে অভিযোগ দায়ের করানো হয়েছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারী টাকা দিয়েছেন বলেও দাবী করেন গঙ্গাধর কয়াল।

গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, “রেখাই প্রথম জবানবন্দি দিয়েছিলেন। তাঁকে দেখে বাকি মহিলারা করেছে। যেটা বলেছি ওরা সেটা শুনেছে। ওদের বোঝানো হয়েছে, গ্রেফতার না হলে ওদের টিকতে দেওয়া হবে না। আন্দোলনও সফল হবে না”।

তবে এই অভিযোগ মানতে নারাজ রেখা পাত্র (Rekha Patra react on viral video)। তাঁর কথায়, বিজেপি নেতার কথা সত্যি নয়। এটা তৃণমূলের চক্রান্ত বলে দাবী করে রেখা বলেন, “সংগঠনের সভাপতি এমন বলতে পারেন না। হয়তো ভয় দেখিয়ে ওনাকে কেউ কথাগুলি বলিয়েছে” (Rekha Patra react on viral video)। অন্যদিকে, গঙ্গাধর কয়ালও দাবী করেছেন, এই ভিডিও মিথ্যে। চক্রান্ত করে তাঁর মুখ বসিয়ে এই ভিডিও করা হয়েছে বলে দাবী তাঁর। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী তুলেছেন তিনি।

এদিকে এই স্টিং অপারেশনের ভিডিও নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল। এই ভিডিওর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়ার চাকদহের সভা থেকে তিনি বলেন, “আমি অনেকদিন ধরেই বলছিলাম, এটা সাজানো পরিকল্পনা। এখন সেটা ফাঁস হয়েছে”।

আবার এই ঘটনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি পোস্ট করে লিখেছেন, “গোপন ক্যামেরায় তোলা সন্দেশখালির ভিডিও দেখে আমি স্তম্ভিত। বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, এই বাংলা-বিরোধী বিজেপি কীভাবে তাদের রাজনৈতিক ফয়দা তোলার জন্য বাংলাকে অসম্মানিত করেছে”।

RELATED Articles