রাজ্যে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের দেওয়া ১০০০ কোটি টাকা, রিলিজ হল সরকারি নোটিশ

রাজ্যের একাধিক শাসক দলের নেতারাই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের ১০০০ কোটি টাকার ঘোষণা বোধহয় ১৫ লাখ টাকার মতই এটাও হয়তো ‘ভাঁওতাবাজি’ হয়েই থেকে যাবে। কিন্তু আজ যখন এক হাজার কোটি টাকা রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ-এ সরকারিভাবে শিলমোহর পড়ল এবং সেই রিলিজ অর্ডার জনসমক্ষে এল তখন এই নেতারাই পুরোপুরি চুপ।

রাজ্যে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের দেওয়া ১০০০ কোটি টাকা, রিলিজ হল সরকারি নোটিশ

ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দেওয়া এই রিলিজ অর্ডারকে ‘মোস্ট ইমিডিয়েট’ বলে উল্লিখিত করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড থেকে এই টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে। ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই টাকা পশ্চিমবঙ্গ পাচ্ছে বলে উল্লিখিত করা হয়েছে।

এছাড়াও এই অর্ডারে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’কে এই ১০০০ কোটি টাকা সরাসরি রাজ্য সরকারের একাউন্টে দ্রুততার সাথে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই টাকা যেভাবে বন্টন হবে তা যেন ‘ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড’-এর নিয়ম অনুসারেই হয় এবং তা যেন এক বছরের মধ্যেই করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে।

তাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যবাসী কারণ খুব শিগগিরই তারা পেতে চলেছেন তাদের ক্ষতিপূরণের টাকা। আশা করা যায় এভাবেই আমাদের রাজ্য ‘বাংলা’ কেন্দ্রের সাহায্যে ফের ঘুরে দাঁড়াবে আরেকবার।

আরও অন্যান্য খবর