বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এভাবে নেতা-বিধায়কদের দলবদল বেশিভাবে নজর কাড়লেও, এই ট্রেন্ড গোটা দেশজুড়ে চলে আসছে বহুদিন আগের থেকেই। বিভিন্ন রাজ্যের বহু জায়গাতেই নেতা থেকে বিধায়কদের দলবদল সবসময় শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি, এই দলবদলের ট্রেন্ড নিয়ে ‘দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম’ একটি রিপোর্ট পেশ করেছে।
এই রিপোর্ট অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে দেশে ৪০৫ জনের মধ্যে ১৮২ জন ‘রি কন্টেস্টিং’ বিধায়ক যারা দল পরিবর্তন করেছেন, তারা সকলেই বিজেপিকে বেছে নিয়েছেন। অর্থাৎ, দল বদলানো ৪৪ শতাংশ বিধায়কই যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।
আরও পড়ুন- কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
বিজেপির পরই রয়েছে আর দুই পার্টি যেখানে যোগদানের ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে। এই দলবদলের ট্রেন্ডে যে সমস্ত বিধায়করা রয়েছেন, তাদের দ্বিতীয় বৃহত্তর অংশ যোগ দিয়েছেন কংগ্রেসে। ৪০৫ জন রিকন্টেস্টিং বিধায়কদের মধ্যে ৩৮ জন যোগ দিয়েছেন কংগ্রেসে। ও আরও ৩৮ জন যোগ দিয়েছেন টিআরসি-তে।
একাধিক রাজ্যে বিধানসভা ভেঙে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে কর্ণাটক, মণিপুর, মধ্যপ্রদেশ, গোয়া, অরুণাচল প্রদেশ সরকারের পতন একটি বড় দিক। রিপোর্টে এমনটাও দাবী করা হয়েছে।
আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
এই রিপোর্টে এও দেখা গিয়েছে যে ২০১৬ সাল থেকে ২০২০ সালের মধ্যে ১৬ জন রিকন্টেস্টিং রাজ্যসভা সাংসদ দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। আর ১২ জন রিকন্টেস্টিং সাংসদের মধ্যে ৫ জন সাংসদ ২০১৯ সালের লোকসভা ভোটের সময় গেরুয়া দলকেই বেছে নিয়েছে। অতএব, বলা যেতেই পারে, এই দলবদলের দিক দিয়ে শুধু বাংলা নয়, গোটা দেশের বেশীরভাগ বিধায়ক, সাংসদদেরই পছন্দের তালিকায় বিজেপি শীর্ষে।





