আগামী সপ্তাহেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ জানিয়ে দিল সাংসদ

আগামী ১৯শে মে রয়েছে মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের ফলাফলের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই বোঝা গিয়েছিল যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিনও আসন্ন। সেটাই সত্যি হল। উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিল সাংসদ।

আজ, সোমবার সংসদের তরফে জানানো হয়েছে যে আগামী ২৪শে মে বেলা বারোটা নাগাদ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। জানা গিয়েছে, সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। আগামী ৩১ মে স্কুল থেকে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।

সংসদের তরফে আগেই জানানো হয়েছিল যে এই বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা তুলনায় অনেকটাই কম। এর ফলে অন্যান্য বছরের তুলনায় খাতা দেখতেও কম সময় লেগেছে। এর জেরে ফলাফল প্রকাশিত হবে তাড়াতাড়ি।

উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এবার কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। সেই কারণে ফলাফল যত দ্রুত প্রকাশিত হয়, পড়ুয়াদের জন্য ততই ভালো।

কীভাবে ফল জানা যাবে?

সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে। wbchse.nic.in, wbresults.nic.in, http://www.exametc.com, http://www.indiaresults.com, এই ওয়েবসাইটগুলিতে গিয়ে পড়ুয়ারা নিজদের উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবে। এর পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবে তারা।

RELATED Articles