আর জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমাজমাধ্যমে পোস্ট, যুবককে গ্রেফতার করল পুলিশ!

আর জি কর কলেজ (RG Kar college) ও হাসপাতালেতরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন কাণ্ডে রাজ্য রাজনীতি সরগরম হয়ে আছে। ইতিমধ্যে ই সাধারণ মানুষ থেকে তারকারা এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে ১৪ ই আগস্ট মধ্যরাত্রে পথে নেমেছিলেন। তবে সম্প্রতি এই কাণ্ডের জেরে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অশালীন মন্তব্য করার জন্য এক যুবককে গ্রেফতার করা হল।

আর জি কর কাণ্ড নিয়ে যেমন নানান রকম চাঞ্চল্যকর কথা শোনা যাচ্ছে প্রতিমুহূর্তে তেমনি নানান রকম গুজব ও রটছে আর সত্য মিথ্যা যাচাই না করেই সাধারণ মানুষ উত্তেজনার বশে তাকে করছেন ভাইরাল‌। এই গুজব রুখতে বর্তমানে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছেন। এই ইস্যুতেই সম্প্রতি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

যুবকের বাড়ি আলিপুরদুয়ারে। আর জি কর কাণ্ডে সেই যুবক সরাসরি আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নাম না করেই তার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। তার সেই অশালীন মন্তব্য সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জংশন ফাড়িতে ওই যুবকের উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হয়।

তড়িঘড়ি তৎপর হয়ে এরপর পুলিশ সেই যুবককে গ্রেফতার করেন ও গতকাল সেই যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে। বিচারে তার ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে। উল্লেখ্য ওই যুবকটির বিরুদ্ধে পুলিশ ২৯৪, ২৯৬ এ, ৭৯ বি এন জে,৬৭ এ আইটি অ্যাক্ট ধারা দিয়েছে, যার মধ্যে ৬৭ এ ধারাটি জামিন অযোগ্য।

আর জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অশালীন পোস্ট করা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে চারিদিকে। ঐ যুবকের পোষ্টের তুমুল নিন্দা করে তৃণমূল নেতা মৃদুল গোস্বামী বলেন, “একজন মুখ্যমন্ত্রী মহিলা। তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। আইন আইনের পথেই যাবে।”

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles