বাংলাদেশ থেকে বাংলায় সফর- ভাষা আন্দোলন না কোটা আন্দোলন, কীসের ভিত্তিতে তৈরি হল দ্য ওয়েস্ট বেঙ্গল ডায়েরী? প্রশ্ন উঠছে!

হিন্দু (Hindu) হওয়া আমাদের দুর্বলতা নয় হিন্দু হওয়া আমাদের গর্ব । এরপর ছবির নায়িকা হর হর মহাদেব ধ্বনি দেয়। তারপর সমস্ত হিন্দু মহিলারা একত্রিত হয়ে এক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। এটি একটা ছবির ট্রেলার । ছবির নাম দ্য ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গল (the diary of West Bengal)। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০শে আগস্ট।

এই ছবিটির পরিচালনা করবেন সনোজ মিশ্র ও প্রযোজনায় রয়েছেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী। এই ছবিতে এ আর দত্ত সঙ্গীত পরিচালনা করবেন আর এবং কুন্দন বিদ্যার্থী ও সমীর শাস্ত্রী এই ছবির গানের কথাগুলো লিখেছেন। আগামী ৩০শে আগস্ট এই ছবি মুক্তি পেলেও এই ছবির ট্রেলার ইতিমধ্যেই সকলকে কাঁপিয়ে দিয়েছে।

১৯৭১ এর ভাষা আন্দোলনের সময় বাংলাদেশে যে লড়াই হয় সেই পটভূমিতে এই ছবি তৈরি, অনেকে আবার বলছেন, কিছুদিন আগে বাংলাদেশে যে কোটা আন্দোলন হলো তার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এই ছবির পটভূমি ১৯৭১ এর ভাষা আন্দোলন হোক অথবা ২০২৪ এর কোটা আন্দোলন, এখানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার স্পষ্টভাবে ফুটে উঠেছে।

গল্পে দেখা যাচ্ছে যে এক ভয়ঙ্কর ধর্মীয় আবহে কীভাবে কিছু ভিন্ন ধর্মালম্বী মানুষ হিন্দুদের ওপর অত্যাচার করেন ও তার জন্য নিজেদের দেশ ছাড়তে হয় হিন্দুদের অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে তারা ভিটেমাটি ছাড়েন এবং আশ্রয় নেন ভারতবর্ষে।

গল্পে দেখানো হয় সুহাসিনী নামের একজন মেয়ে যে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসে ওঠে ও এই সমগ্র যাত্রা পথে তার জীবনে যা যা ঘটেছে সেই লোমহর্ষক জীবনের বর্ণনা তার জীবনের লড়াই এই সমস্ত কিছু দেখানো হবে দ্য ওয়েস্ট বেঙ্গল ডায়েরিতে।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles