আরজি কর ধর্ষ*ণকাণ্ডে ভিসেরা নমুনা বদলের অ’ভিযোগে নতুন বিত’র্ক! লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা কি সত্যিই বদলে ফেলা হয়েছিল? তবে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব হয়েছে? অভিযো*গের তদ’ন্তে কি সামনে আসতে চলেছে আরও চাঞ্চ’ল্যকর তথ্য?

আরজিকর কাণ্ডে অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার ভিসেরা পরীক্ষার নমুনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, এক প্রাক্তন ফরেনসিক আধিকারিক চিঠি দিয়ে জানিয়েছেন যে, রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে সংরক্ষিত ভিসেরা নমুনা বদলে দেওয়া হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের দাবি, কয়েক দিন আগে তাঁদের কাছে ওই চিঠি পৌঁছায়। সেখানে উল্লেখ করা হয়েছে, অভয়ার লিভার, কিডনি ও পাকস্থলীর যে নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল, তা পরে বদলে ফেলা হয়েছে। সাধারণত এই নমুনাগুলি পরীক্ষা করে শরীরে বিষক্রিয়া বা ঘুমের ওষুধের উপস্থিতি ছিল কি না, তা জানা যায়। অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ নমুনাগুলিই আর আগের অবস্থায় ছিল না।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, রাজ্য ফরেনসিক পরীক্ষাগার থেকে কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর সময়ও নমুনা পরিবর্তন করা হয়। অভয়ার বাবার অভিযোগ, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক এই ঘটনায় জড়িত ছিলেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করা হয়েছে বলেও ওই চিঠিতে দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অভয়ার পরিবার জানিয়েছে, তারা এই চিঠি শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা দেবে। একই সঙ্গে অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদনও আদালতের কাছে জানানো হবে। পরিবারের আশা, আদালতের হস্তক্ষেপে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হবে।

আরও পড়ুনঃ শওকত মোল্লার ছেলের ক্যাফেতে প্রশাসনের বুলডোজার, কড়া নিরাপত্তায় শুরু ভাঙার অভিযান

চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, অতীতেও রাজনৈতিকভাবে আলোচিত একাধিক খুনের মামলায় ভিসেরা নমুনা নষ্ট করার ঘটনায় একই তিন আধিকারিকের নাম উঠে এসেছে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও তদন্তকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে অভিযোগগুলির সত্যতা এখন তদন্তের ওপরই নির্ভর করছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর