এবার রাজনীতিতেও পুষ্পা রাজ, ‘ঝুঁকেগা নহি!’ পুষ্পার সুরে জয়ের ঘোষণা সায়নীর

এবার রাজনীতিতেও মিশে গেলো ‘পুষ্পা’ প্রভাব। পুরসভার ভোটের ফলাফলের পর পুষ্পার সুরে সবুজের জয়ধ্বনি দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। জয়ের পর ছবি পোস্ট করলেন তিনি দক্ষিণী সিনেমা ‘পুষ্পা;র বিখ্যাত ডায়লগ ‘ঝুঁকেগা নহি!’ অর্থাৎ ‘ঝুঁকবো না’- এর সুরে।তারকা-রাজনীতিবিদ সায়নী ঘোষের এই পোস্ট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এভাবেই দিদির প্রভাবে হার মেনে যাওয়া বিরোধীদের দিলেন যোগ্য স্পর্ধামিশ্রিত জবাব। 

সিনেমায় পুষ্পারাজ অর্থাৎ সুপারস্টার আল্লু অর্জুন বলেছিলেন, ‘ম্যায় ঝুঁকেগা নহি।’ এবার একটি শব্দের জায়গায় সায়নী বসিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নাম। তাঁর নাম নিয়ে সায়নীর নতুন স্লোগান ‘মমতা ঝুকেগাঁ নহি!’ রীতিমত কাঁপিয়ে দিলো সোশ্যাল মিডিয়া। এতোদিন এই ডায়লগ সীমাবদ্ধ ছিল মজার পোস্টে। কিন্তু সায়নী এতে রাজনীতির রঙ চড়িয়ে দিলেন।

আর ভোটের খেলা হওয়ার পর তো বুঝিয়েই দিলেন যে না তিনি ঝুঁকবেন আর না দিদি। মাথার উপর খোলা আকাশ। ঝলমলে রোদে হুড খোলা গাড়িতে চেপে রোড শো-তে অংশ নিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সেইসঙ্গে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সায়নী। রীতিমতো সফল যোদ্ধার উদ্দাম তাঁর অঙ্গভঙ্গিতে। আর সেইসঙ্গে জয়ের হাসি চোখে-মুখে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে হলো ঠিক যেন অবিকল পুষ্পারাজের ভঙ্গি।আর এই পোস্ট করতেই কমেন্ট বক্স ভরে গেলো সবুজের শুভেচ্ছাবার্তায়। বলাই বাহুল্য এতদিন ধরে সবুজ শিবিরে চলা অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’-র পর এবার সায়নীর ‘মমতা ঝুকেগাঁ নহি!’ রাজত্ব করতে এলো রাজনীতির আঙিনায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles