WB Election 2021: পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন সায়নী, ‘মাই নেম ইজ এন মণ্ডল’, নাম জানতে চাওয়ায় জবাব পুলিশের

আজ রাজ্যে সপ্তম দফার ভোট। এদিন ৫ রাজ্যের ৩৫টি আসনে চলছে নির্বাচন। আজ ভোট রয়েছে দক্ষিণ আসানসোলেও। এখানে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষ। এদিন সকাল থেকেই নানান বুথে বুথে ঘুরছেন তিনি। কিন্তু বার্নপুরের একটি কেন্দ্রে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশের অভিযোগ, প্রার্থীর সঙ্গে একাধিক লোকের জমায়েত হয় ওই স্থানে।

আরও পড়ুন- কোথায় থামবে এই মৃত্যু মিছিল? একদিনে করোনা প্রাণ নিল ৩০০০ জনের, দৈনিক আক্রান্ত ছাড়াল সাড়ে তিন লক্ষ 

বার্নপুর শান্তিনগর সোনামাটি স্কুলের কাছে তৃণমূল কর্মীরা জমায়েত করছিল বলে অভিযোগ। পুলিস তা হঠাতে এলে সায়নীর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, সোনামাটি স্কুলের কাছে সায়নী যখন বুথে বুথে ঘুরছিলেন, তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী কাউন্সিলর বিনোদ যাদব।

কর্তব্যরত এএসআই নিত্যানন্দ মণ্ডলের সঙ্গে বচসা বাধে প্রার্থীর। ওই পুলিস কর্তার কাছে সায়নী জানতে চান ‘আপনার নাম’। তর্জনী উঁচিয়ে উত্তর আসে ‘মাই নেম ইজ এন মণ্ডল, নিত্যানন্দ মণ্ডল। অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর অব পুলিস। ওকে?’। এরপরই পাল্টা সায়নীও বলেন, ‘ডোন্ট শাউট। উই নো অল অ্যাবাউট ইট’।

আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে রেলের মহান উদ্যোগ, সংক্রমণ রুখতে করোনা আক্রান্তদের জন্য ফের চালু ‘করোনা কোচ’

সায়নী অভিযোগ করেন, “আমাদের বুথের কয়েকটি ছেলের সঙ্গে ওরা অসভ্যতামি করেছে, লাঠিচার্জ করেছে। এটা একেবারেই অনৈতিক। পাশে বিজেপিরও ক্যাম্প। ওরা একটু পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছে বলে আমার ধারনা। তবে গোটা রাজ্য পুলিসই এমন আমি বলব না। কিছু বেনোজল সব জায়গাতেই থাকে। যারা খুব সহজেই নিজেদের বিক্রি করে দেন। আসল খেলা ভোটের দিন দেখান। উনিও এরকমই একজন”।

RELATED Articles