Covid-19: করোনা সঙ্কটে এবার দেশের পাশে Zomato, Delhivery ও Paytm! যৌথভাবে হাসপাতালে পৌঁছবে অক্সিজেন ও প্রয়োজনীয় জিনিসপত্র

ভারতে করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এই অবস্থায় বিভিন্ন দেশ এগিয়ে আসছে ভারতের মহামারী মোকাবিলায়। এগিয়ে আসছে বিভিন্ন দেশীয় সংস্থাও।  করোনা সঙ্কটে এবার দেশের পাশে এসে দাঁড়াল Zomato, Delhivery ও Paytm।

উল্লেখ্য, Zomato-এর সমাজসেবী সংস্থা Zomato Feeding India এর নতুন অভিযান শুরু হয়েছে যার নাম ‘Help Save My India’।  এই অভিযানে কুরিয়ার সংস্থা Delhivery এর সঙ্গে যৌথভাবে তাঁরা করোনা সংকটের  পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান দেবে।

তাৎপর্যপূর্ণ ভাবে, এই অভিযানের জন্য ৫০ কোটির তহবিল গঠনের চেষ্টা করছে অনলাইন খাবার ডেলিভারী সংস্থা Zomato।  এর জন্য তাঁদের সাহাযার্থে এগিয়ে এসেছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও ওয়ালেট Paytm। রবিবার ৫০ কোটির তহবিল গঠনের জন্য ইতিমধ্যেই Donation Drive শুরু করেছে তাঁরা। টাকা উঠলেই তা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর জোগানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

একইসঙ্গে করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিচ্ছে Delhivery ও। তাঁদের বিমান সংস্থার সঙ্গে যৌথ সহাবস্থানে অক্সিজেন আমদানির সুবিধার্থে ভর্তুকিযুক্ত চার্টার্ড বিমান চালানোর পরিকল্পনা নিয়েছে।

আরও অন্যান্য খবর