কোথায় থামবে এই মৃত্যু মিছিল? একদিনে করোনা প্রাণ নিল ৩০০০ জনের, দৈনিক আক্রান্ত ছাড়াল সাড়ে তিন লক্ষ

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে যেন মড়ক লেগেছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। প্রতিদিনই বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ২,৮১২ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছে ৩,৫২,৯৯১ জন।

আরও পড়ুন- কূটনৈতিকস্তরে আলোচনার মাধ্যমে কাটল জট, অবশেষে কোভিশিল্ডের কাঁচামাল রফতানিতে সায় মার্কিন মুলুকের

এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১,৯৫,১১৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা পজিটিভ কেস ১,৭৩,১৩,১৬৩ জন। এর মধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস ২৮ লক্ষের বেশি। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ও অন্ধ্রপ্রদেশ।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও হয়েছে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের হদিশ মিলেছে ১৫,৮৮৯ জনের। মৃত্যু হয়েছে ৫৭ জনের। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮,৪০৭ জন। এর জেরে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬,৪৪২০৯-এ।

আরও পড়ুন- সাড়ে চার বছর ধরে আইসিইউ-তে, তবুও করোনা আক্রান্ত রোগী, চূড়ান্ত গাফিলতির অভিযোগ নামী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে 

ভারত এই মুহূর্তে করোনায় আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় ও মোট মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশের নানান প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বেড থেকে শুরু করে অক্সিজেন, চিকিৎসক সবকিছুরই অভাব ঘটছে। পরিষেবার অভাবেই মারা যাচ্ছেন একাধিক রোগী। এভাবে চলতে থাকলে দৈনিক সংক্রমণের হার ৫ লক্ষে পৌঁছে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর জেরে বিপদে পড়বে বিপুল সংখ্যক মানুষ।

RELATED Articles