তোলা’বাজি তদন্তে নতুন মোড়! সব্যসাচী দত্ত-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে কোটি টাকার সোনা উদ্ধার, সামনে কি আসতে চলেছে আরও চাঞ্চ’ল্যকর তথ্য?

তোলাবাজি মামলার তদন্তে বড় সাফল্যের দাবি পুলিশের। সোমবার গভীর রাতে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে একটি তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তকারীরা পৌঁছন কিশোরপুর এলাকার একটি বাড়িতে, যা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাসভবন বলে জানা গিয়েছে। অভিযানে বিধাননগর উত্তর থানার পাশাপাশি করিমপুর থানার পুলিশও অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর তল্লাশির পর ওই বাড়ি থেকে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। বর্তমান বাজারদরে যার মূল্য কয়েক কোটি টাকা। তদন্তকারীদের দাবি, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর বিশেষ পরিকল্পনা করেই এই অভিযান চালানো হয়। গভীর রাতে বহু পুলিশকর্মী বাড়িটি ঘিরে রেখে তল্লাশি শুরু করেন এবং পরে উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

এর আগে ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছিল। তদন্ত চলাকালীন তাঁর বিভিন্ন সম্পত্তি ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকার থেকে কয়েক কেজি সোনা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পাশাপাশি সব্যসাচী ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক সম্পদও তদন্তের আওতায় আনা হয়েছে।

এই মামলায় এর আগেই টিনা ভৌমিক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে তিনি হাজির হননি। সেই পরিস্থিতিতেই তাঁর পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া গয়নার সঙ্গে টিনার যোগ থাকতে পারে। যদিও এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

আরও পড়ুনঃ বাংলাদেশে হঠাৎ সেনা মোতায়েন! ৬ জেলায় বাড়তি নিরাপত্তা কেন? আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই বাড়ছে জল্পনা!

টিনার বাবা কাঞ্চন ভৌমিক জানিয়েছেন, উদ্ধার হওয়া গয়নাগুলি তাঁদের পরিবারের সম্পত্তি এবং তার মধ্যে মেয়ের কিছু গয়নাও থাকতে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, শুধু সোনা নয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্যান্য সম্পত্তির উৎসও খতিয়ে দেখা প্রয়োজন। গোটা ঘটনার তদন্ত এখন কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর