গভীর রাতে ফোন, অকথ্য ভাষায় গালিগালাজ, ‘গুলি করে মারব’, প্রাণনাশের হুমকি পেলেন সৌগত রায়, কে করল এই ফোন?

Saugata Roy Got Threat Call at Midnight: গভীর রাতে ফোন করে প্রাণনাশের হুমকি এল। সঙ্গে ফোনে ভেসে এল নানান অকথ্য ভাষার গালিগালাজও। গভীর রাতে এমন ফোনের জেরে বেশ আতঙ্কের মধ্যে দমদমের চারবারের সাংসদ সৌগত রায় (Saugata Roy Got Threat Call at Midnight)। কিন্তু কেন এই হুমকি ফোন এল সাংসদের কাছে?

আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং-কে বুধবারই জেল হেফাজতে নিয়েছে পুলিশ। আর এরপরই এমন হুমকি ফোন আসে সাংসদের কাছে। জয়ন্তকে না ছাড়ালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সৌগত রায়কে (Saugata Roy Got Threat Call at Midnight)। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে সৌগত রায় জানান, “গভীর রাতে ফোন আসে। ধরতেই ওপাশ থেকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করা হয়। হিন্দিতে বলে, তুই জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করব”।

যদিও জয়ন্তকে গ্রেফতার করা ও জেলবন্দি করার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন তুলেছেন দমদমের সাংসদ। তিনি বলেন, “পুলিশের হাতে তো কড়া আইন রয়েছে, সেগুলো প্রয়োগ করলেই তো গুন্ডারা শায়েস্তা হয়” (Saugata Roy Got Threat Call at Midnight)।

এই দু’দিনের কথা, এই জয়ন্ত সিং প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার কথা টেনেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সৌগত রায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। জয়ন্ত সিং যে তাঁর ঘনিষ্ঠ, জয়ন্তের সঙ্গে যে তাঁর ছবি ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গ কার্যত উড়িয়ে দিয়ে মদন বলেছিলেন, “এরকম গুন্ডামি দেখলে পুলিশকে ফোন করলে পুলিশ বলে সৌগত রায়কে বলুন। ওনাকে (সৌগত রায়) বার বার বলেওছি, উনি বলেছেন দেখছি”।

মদনের কথায়, এমন করে কোনও সমস্যার সমাধান হয়নি। তাঁরও প্রাণ সংশয়ের কথা বলেছিলেন মদন। তৃণমূল বিধায়ক এও বলেন, ‘পুলিশ মারতেও পারে, রাখতেও পারে। পুলিশ পারে না, এমন কোনও কাজ নেই”।

আর এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন সাংসদ সৌগত রায়ও (Saugata Roy Got Threat Call at Midnight)। আর এই নিয়ে রাজনীতিতে বেশ তোলপাড়। বিরোধীরা বলছেন, জয়ন্তকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার ফলে তার সঙ্গে নিজেদের যুক্ত থাকার সমস্ত দায় ঝেড়ে ফেলে তা পুলিশের উপর চাপাতে চাইছেন তৃণমূল সাংসদ-বিধায়করা। তবে সৌগত রায়ের এই হুমকি ফোনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, আড়িয়াদহে মা-ছেলেকে মারধরের ঘটনার পর থেকে সামনে আসে এই জয়ন্ত সিংয়ের নাম। এই ঘটনার চারদিন পর পুলিশের জালে ধরা পড়ে জয়ন্ত। আবার গত সোমবার সামনে আসে জয়ন্তের আরও এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭) যাতে দেখা যায় ক্লাবঘরের মধ্যে এক তরুণীকে চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখা অবস্থাতেই উইকেট দিয়ে মারধর করা হচ্ছে। এই ভিডিওর বিষয়েই জয়ন্তকে নিজেদের হেফাজতে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও অন্যান্য খবর