Breaking: পুলিশের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে গাইঘাটা থানার সামনে অবস্থান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র!

ঘোর রাতে বিজেপি যুব মোর্চার সদস্যদের নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন একদা তৃণমূল ত্যাগী নেতা অধুনা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। গাইঘাটা থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। সৌমিত্র খাঁ‘র অভিযোগ ওই অঞ্চলে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যা অপর্না মন্ডল নামে ওই মহিলাকে পুলিশ ধর্ষন করতে যায় রাত ১০টা নাগাদ। তাঁর দাবি ধর্ষনে বাধা পেয়ে পুলিশ ওই মহিলাকে থানায় জোর করে উঠিয়ে নিয়ে আসে। আর ওই মহিলার মুক্তির দাবিতেই বিক্ষোভে বসে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

https://www.facebook.com/saumitrakhanOfficial/videos/1714789295354824/

যুব মোর্চার সভাপতির সঙ্গে এই অবস্থান বিক্ষোভে যোগ দেন স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর‌ও। তাঁর অভিযোগ ভারতীয় সংবিধান অনুযায়ী কোন‌ও মহিলাকে রাত ৮ টার পর তুলে নিয়ে আসা আইনত অপরাধ। এক‌ই সঙ্গে তিনি বলেন ওই মহিলার একটি ৬ মাসের শিশু‌ও রয়েছে। পুলিশ অমানবিক ভাবে ওই সদস্যাকে তার শিশুর কাছে থেকে জোর করে তুলে নিয়ে এসেছে।

সৌমিত্র খাঁ ওই অভিযুক্ত পুলিশ কর্মীর যথাযোগ্য শাস্তির দাবিও জানান। এক‌ই সঙ্গে ওই পুলিশ কর্মীকে বরখাস্ত করার জোরালো আওয়াজ‌ও তোলেন।

পরবর্তীতে এসডিপিও এসে বৈঠকে বসেন দুই সাংসদের সাথে কিন্তু সেই বৈঠকে কোন রফাসূত্র না বেরোনোয় ফের তাঁরা থানার সামনে অবস্থানে বসেন। প্রতিবেদনটি লেখা পর্যন্তও থানার সামনে তাদের বিক্ষোভ চলছে।

https://www.facebook.com/saumitrakhanOfficial/videos/186030499410666/

আরও অন্যান্য খবর