আগামী মাসেই খুলবে রাজ্যের সমস্ত স্কুল, জানাল স্কুলশিক্ষা দফতর

করোনা পরিস্থিতির কারণে প্রায় ১০ মাস বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। তবে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই খুলে যেতে পারে রাজ্যের সব স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব মেনে নিলেই আগামী মাস থেকেই স্বাভাবিক ছন্দে ফিরতে পারে স্কুলের পঠনপাঠন, এমনটাই জানানো হয়েছে স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে।

স্কুলশিক্ষা দফতরের দাবী, গত মার্চ মাস থেকেই করোনা পরিস্থিতির কারণে বন্ধ সমস্ত স্কুল। জুন মাস থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। সে সমস্ত পড়ুয়ারা এই বছর মাধ্যমিক দেবে, তারা আড়াই মাস মতো স্কুলে ক্লাস করলেও, একাদশ ও উচ্চমাধ্যমিক পড়ুয়ারা একেবারেই কোনও ক্লাস করতে পারেনি। অনলাইনে পড়াশোনা চললেও, ভার্চুয়াল মাধ্যমে প্র্যাক্টিক্যাল ক্লাস করানো সম্ভব নয়। এই কারণেই ধাপে ধাপে করোনার সুরক্ষাবিধি মেনেই রাজ্যের স্কুল খুলতে চাইছে স্কুল শিক্ষা দফতর।

ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক ও একাদধ শ্রেণীর প্র্যাক্টিক্যাল পরীক্ষার বিষয়ের তালিকা পৌঁছে গিয়েছে বিভিন্ন স্কুলে। এবছর উচ্চমাধ্যমিক ও একাদহ শ্রেণীর লিখিত পরীক্ষা চলবে ১৫ই জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত। কিন্তু প্র্যাক্টিক্যাল পরীক্ষা ১০ থেকে ৩১শে মার্চের মধ্যেই শেষ করতে হবে, এমনটাই জানা গিয়েছে। ২০শে এপ্রিলেরমদ্ধে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংসদে পাঠাতে হবে। এমন অবস্থায় অন্তত কিছুদিনের জন্য প্র্যাক্টিক্যাল ক্লাসের অনুশীলন করা প্রয়োজন বলেই দাবী করছেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও এই ব্যাপারে জানানো হয়েছে।

জানা  গিয়েছে, স্কুলশিক্ষা দফতর মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা পালা করে স্কুল যাচ্ছে। লকডাউনের পর থেকেই মিড-ডে মিলের সামগ্রীও বিতরণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার সুরক্ষাবিধি মেনেই যদি স্কুল খোলা হয়, তবে পড়ুয়াদেরই সুবিধা হবে ও তারা ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে।

RELATED Articles