আনলক পর্ব শুরু হয়ে গেল এখনও পর্যন্ত করোনা আতঙ্কে মোটামুটি গৃহবন্দি বলা যায় বঙ্গবাসীকে। কিন্তু সামনের মাসেই পুজো আর পুজোর ছুটিতে বাঙালি ঘুরতে যাবে না এটা যেন ঠিক মানা যায় না। সেই কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেল শিয়ালদহ এবং ভুবনেশ্বর এর মধ্যে চালু হওয়াস্পেশাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করল এবং জানেন কি এই ট্রেনের শেষ গন্তব্য স্থল কোথায় হতে যাচ্ছে? পুরী! বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ স্থল।
এখন থেকে ট্রেনটি ভুবনেশ্বর এর বদলে পুরী পর্যন্ত যাবে এবং পুরু থেকে শিয়ালদা ফিরবে। ২ অক্টোবর থেকে চালু হয়ে আপাতত সপ্তাহে দু’দিন চলবে শিয়ালদহ-পুরী স্পেশ্যাল। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে অক্টোবরের প্রথম দিন থেকেই হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন কাউন্টার খুলে যাচ্ছে। তবে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়া অন্য কোন স্টেশনে রিজার্ভেশন কাউন্টার খোলা হবে না এখনই এবং কলকাতার ধর্মতলা ছাড়া অন্যান্য কাউন্টার বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজীব রঞ্জন জানান, ধীরে ধীরে দূরপাল্লার ট্রেন চলাচল বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা তাই কাউন্টার গুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে শিয়ালদার কমার্শিয়াল বিভাগের যুক্তি যে এখন ৮০ শতাংশই টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। কাউন্টারে বিক্রি ৬ শতাংশের টাকা রেলের ভাঁড়ারে আসছে। এবার কাউন্টারে টিকিট বিক্রি যদি পারে তাহলে রিফান্ড এর পরিমাণ বাড়বে এবং এই টাকার যোগান দেওয়া পরবর্তীকালে অসুবিধার কাজ হয়ে যাবে। এই কথা চিন্তা করেই নতুন করে বাড়তি কাউন্টার খোলা হচ্ছে না।
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবর থেকে প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার রাত ৮টার সময় স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদহ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। পরের দিন সকাল ৪ টে ৩৫ মিনিটে ট্রেনটি পুরীতে পৌঁছবে।তবে এর জন্য যাত্রীদের কিন্তু ভাড়া গুনতে হবে রাজধানী এক্সপ্রেস এর মতই। তাই পুজোর মরসুমে আর চিন্তা নেই বাঙালির। অন্যতম প্রিয় ভ্রমণ স্থল যাওয়ার জন্য সুব্যবস্থা যে করে দিল ভারতীয় রেল।





