ভাঙল পুজোর রেকর্ডও! বর্ষবরণে নতুন রেকর্ড ম’দ বিক্রিতে, বঙ্গের সুরাপ্রেমীরা কত টাকার ম’দ খেলেন, জানেন?

বর্ষবরণ বলে কথা, চারিদিকে উৎসবের আমেজ, চলছে হইহুল্লোড়, উল্লাস, পার্টি। সেখানে একটু রঙিন পানীয় না হলে কী জমে! বর্ষবরণে বঙ্গের সুরাপ্রেমীদের বাজিমাত। ম’দ বিক্রির দিক থেকে পুজোকেও ছাড়িয়ে গেল বর্ষবরণ। রেকর্ড ম’দ বিক্রি হল বছরের শেষের উৎসবে।

কত টাকার ম’দ বিক্রি হল বর্ষবরণে?

আবগারি দফতর সূত্রে খবর, গত ৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকার রাজ্যে ম’দ বিক্রি হয়েছে। অন্যান্য সাধারণ দিনের তুলনায় এই ৭ দিনে ম’দ বিক্রি হয়েছে ৪০ শতাংশ বেশি। বর্ষবরণের সময় দেদার ম’দ কিনেছেন সুরাপ্রেমীরা। স্বাভাবিকভাবেই ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর সুরাপ্রেমীরা। সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে রাজ্যে। ম’দ বিক্রির দিক থেকে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং।

বর্ষবরণের এই বিপুল ম’দ বিক্রি ছাড়িয়ে গিয়েছে পুজোর রেকর্ডও। পুজোর সময়ই সাধারণত বঙ্গে সবথেকে বেশি ম’দ বিক্রি হয়। কিন্তু এবার বর্ষবরণ টপকে দিল পুজোর বিক্রিকেও। ২০২৩ সালের পুজোতে রাজ্যে ৬০০ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছিল বলে আবগারি দফতর সূত্রে খবর।

আর বর্ষবরণে রাজ্যে ম’দ বিক্রি হয়েছে ৭৫০ কোটি টাকার। অর্থাৎ বর্ষবরণের সপ্তাহে প্রায় দেড়শো কোটি টাকার বেশি ম’দ বিক্রি হয়েছে রাজ্যে। আবগারি দফতর সূত্রে খবর, সবথেকে বেশি বিক্রি হয়েছে দেশে তৈরি বিদেশী ম’দ। বাংলা ম’দের বিক্রি বেশ কম। উল্লেখযোগ্যভাবে দামী ম’দের বিক্রি বেড়েছে রাজ্যে।

 চলতি অর্থবর্ষে ম’দ বিক্রিতে সমস্ত রেকর্ড ভেঙে যাবে বলে আশা রাখছে আবগারি দফতর। হিসাব অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে ম’দ বিক্রি হয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকার। আবগারি দফতরের অনুমান, চলতি বছরের মার্চ পর্যন্ত সেই অঙ্কটা বেড়ে ২২ হাজার কোটিতে পৌঁছে যাবে।

RELATED Articles