তীব্র গরমের (Heat) মাঝেই, বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টিতে স্বস্তি দিল কলকাতাবাসীকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয় বৃহস্পতিবার বিকেলে। বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কিছুটা নেমেছিল। তবে খুব বেশি হেরফের হয়েছে বলে জানানো হয়নি। বর্ষা আসার আগে পর্যন্ত আগামী কয়েকদিন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না, গরম বাড়বে আরও।
চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গের তাপমাত্রা যে বৃদ্ধি পাবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সোমবারের আগে বেশ কয়েকটি জেলায় তিন থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে। কোন কোন জায়গায় ৪২ থেকে ৪৩ ডিগ্রি (Heat) তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি স্থায়ী হবে না। তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে। আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে বঙ্গবাসী।
উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা ঢুকেছে। তবে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ থমকে রয়েছে। অনুকূল পরিবেশ তৈরি হয়নি মৌসুমী বায়ু প্রবেশের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে বাকি এখনও বেশ কিছু দিন। জুন মাসের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে জানান দিয়েছে আবহাওয়া দপ্তর। এই তীব্র গরমের (Heat) হাত থেকে একমাত্র রক্ষা করতে পারে বর্ষাই। একনাগাড়ে বৃষ্টি হলে তবেই এই অস্বস্তিকর আবহাওয়া থেকে স্বস্তি মিলবে। তার আগে পর্যন্ত এমনই অসস্তিদায়ক পরিস্থিতি বজায় থাকবে।
এই মুহূর্তে আন্দামান কর্ণাটক গুজরাট ও নাগাল্যান্ড এর উপরে একটি ঘূর্ণাবাত রয়েছে। সেই সঙ্গে পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত। যার জেরেই দক্ষিণবঙ্গে এই চরম অস্বস্তিকর (Heat) পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন। তবে রোদ ঝলমলে আকাশ রয়েছে। তাই বাড়ছে গুমোট গরম (Heat)। বঙ্গবাসীর জীবন নাজেহাল তীব্র গরমে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে কলকাতাবাসী নাজেহাল হয়ে পড়েছে। স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে।





