নীল চোখের দাপুটে ভিলেন যাকে দেখলেই কেঁপে উঠত অন্তরাত্মা, কিন্তু ভিলেনের তকমা জোটায় এখনও আফসোস করেন সুমিত গঙ্গোপাধ্যায়ের

Sumit Gangopadhyay: বাঙালি তাকে চেনে ভিলেন হিসেবেই। নীলচে ধূসর বিভৎস দুটো চোখে হয় কাঁপতো ছোট থেকে বড়। ফোলা গাল, দাঁতমুখ দেখলে ভয় ঘুম উড়তো। এমনকি মায়েরা বাচ্চাদের ভয় দেখাতো তার নাম করেই। এমন একটা লোক বাংলা সিনেমার নব্বই দশকের ভয়ঙ্কর ভিলেন। তবে তাকে আর বাংলা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে না। সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Gangopadhyay) একসময়ের দাপুটে ভয়ঙ্কর ভিলেন। বাংলা সিনেমার জগতে হিরো হবেন বলেই এসেছিলেন তবে হয়ে গেছেন নামী ভিলেন। ‌ এখন কি করছেন তিনি? কেন তাকে আর পর্দায় দেখা যায় না?

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সঙ্গে নাটকে অভিনয় করেছিলেন তিনি। তারপরই সেখান থেকে সিনেমায় সুযোগ পান। হতে চেয়েছিলেন হিরো নায়িকাদের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন। তবে হয়ে গিয়েছেন বড় মাপের ভিলেন। তার হিরো হওয়ার শখ পূরণ হয়নি। অভিনেতা স্বীকার করে নিয়েছেন তার চেহারায় তাকে ভিলেন হওয়ার দিকে এগিয়ে দিয়েছে। তাকে নায়কটা মানায় না একথাও স্পষ্ট স্বীকার করেছেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Gangopadhyay)

তিনি (Sumit Gangopadhyay) বলেছেন, “স্রোতে হাঁটতে-হাঁটতে আমি ভিলেন হয়ে গিয়েছি। আমি ভিলেন হতে আসিনি এই ইন্ডাস্ট্রিতে। ভেবেছিলাম, যা রোল পাব তাই করব। কিন্তু লোকে আমাকে ভিলেন হিসেবেই ভালবাসা উজাড় করে দিয়েছেন। আমি ধন্য হয়েছি।” এক সময়কার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের ছবিতে ভিলেনের অভিনয় করেছেন। তাকে সকলেই ভিলেন হিসেবেই চেনেন। এই অভিনয় সুমিত গঙ্গোপাধ্যায়ের কাছে অতীত।

এক সাক্ষাৎকারে সুমিত (Sumit Gangopadhyay) বলছেন, “একটা সময় আমাকে দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন তাদের বাবা-মায়েরা। আমাকে প্রচণ্ড ভয় পেত ছোট ছেলেমেয়েরা। ‘কেঁচো খুড়তে কেউটে’ ছবিতে ভিলেন করার পর লাগাতার ভিলেনের রোলই করেছিলাম। ‘যুদ্ধ’, ‘ঘাতক’, ‘এমএলএ ফাটাকেষ্ট’-এর মতো ছবিতে ভয়ানক-ভয়ানক সব ভিলেন করেছি। হাড় হিম হওয়ার মতো। সেগুলো সেই সময়কার বাচ্চারা দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক সময় খেয়ে নিয়েছে, পড়তে বসেছে, স্কুলে গিয়েছে। তাই আমার এটাই গর্ব যে, আমি এভাবেই ভয় দেখিয়ে অন্তত ৮ থেকে ৯ কোটি বাচ্চাকে মানুষ করেছি, যাঁরা এখন অনেক বড়-বড় হয়ে গিয়েছে। হয়তো চাকরি-বাকরি করছে।”

যার নাম শুনিয়ে বাবা মায়েরা বাচ্চা মানুষ করেছেন, সেই সুমিতের (Sumit Gangopadhyay) মেয়েই তাকে বিন্দুমাত্র ভয় পায় না। উল্টে মেয়ের ভয়ে থাকেন সুমিত নিজেই। হিরো হতে এসে হয়ে গেছেন ভিলেন, কতটা আক্ষেপ রয়েছে তার মনে? সুমিত সাক্ষাৎকারে বলেছেন, “এখনও পর্যন্ত একটা ভাল ডায়ালগ পেলাম না আমি। মনের মতো একটা চরিত্র পেলাম না ঠিক করে।” তবে অভিনয় জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। দেব প্রযোজিত খাদান ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এখন সেই শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়।

আরও অন্যান্য খবর