Big News: রণক্ষেত্র লিলুয়া! বিজেপির পথ অবরোধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী

গতকালই বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। এরপর আজই রণক্ষেত্রের চেহারা নিল লিলুয়া। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ করে বিজেপি কর্মীরা। এর জেরে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় দলের কর্মীরা। সেই অবরোধেই বাধার সৃষ্টি করে তৃণমূল। অভিযোগ, তৃণমূল দুষ্ক্রীতরা সেই অবরোধ মিছিলের উপর গুলি চালাতে শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। পুড়িয়ে দেওয়া হয় একাধিক বাইক, দোকান। বোমাবাজিও হয়েছে বলে খবর মিলেছে।

বিজেপির দাবী, এই গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তাদের এক কর্মী। আহত হয়েছেন একাধিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনায় এমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে র‍্যাফ নামানো হয়েছে বলে খবর মিলেছে।

ঘটনার সূত্রপাত হয় গতকাল। এদিন লিলুয়ায় বিজেপির সভা ছিল। কিন্তু গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কর্মীরা সভাস্থলের আশেপাশের বিজেপির পতাকা ছিঁড়ে দেয়। এই নিয়েই শুরু হয় বিবাদ। দুই পক্ষের সংঘর্ষে বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। এই ঘটনার অভিযোগ জানাতে থানায় গেলে ফের মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির তরফে। তাদের দাবী, তৃণমূলের বিদায়ী কাউন্সিলর কৈলাস মিশ্রর মদতেই এই হামলা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

RELATED Articles