ডেঙ্গু তো মাথাচাড়া দিচ্ছেই, এরই মধ্যে বার্ড ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবরও মিলল, হাসপাতালে ভর্তি একাধিক শিশু

Several Children Are Infected with Bird Flu: পোলট্রি মুরগির গাড়ি পরিবহণ না হওয়ায় বন্ধ রয়েছে মুরগির আনাগোনা। গাড়ি পরিবহণ বন্ধ থাকার জেরে গত সপ্তাহ থেকেই বাজারে বেশ আকাল দেখা গিয়েছে মুরগির মাংসের। জোগান না থাকায় দামও বেড়েছে চিকেনের। আর এরই মধ্যে এবার মিলল বার্ড ফ্লু-র খবর। আক্রান্ত একাধিক শিশু (Several Children Are Infected with Bird Flu)

বর্ষার সময় ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বেশি থাকেই। উত্তরবঙ্গ থেকে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর মিলেছে। আর এরই মধ্যে রাজ্যে ছড়াল বার্ড ফ্লু-র আতঙ্ক। জানা গিয়েছে, ৯ দিনের ব্যবধানে বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়েছে ৬ জন শিশু (Several Children Are Infected with Bird Flu)। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

এর আগে ফেব্রুয়ারি মাসে একবার বার্ড ফ্লু-তে আক্রান্তের খবর মিলেছিল। আবার জুলাই মাসের প্রথমের দিকে মিললেও এবার ফের সামনে এল বার্ড ফ্লুর আতঙ্ক (Several Children Are Infected with Bird Flu)। ৯ দিনের ব্যবধানে এতজন শিশুর বার্ড ফ্লু-তে আক্রান্ত হওয়ার ঘটনায় বেশ চিন্তিত চিকিৎসক মহলও।

জানা গিয়েছে, এই যে এতজন শিশু বার্ড ফ্লুতে আকান্ত হয়েছে, তারা কোনও এক জায়গার বাসিন্দা নয়। এদের কারোর বাড়ি মালদহ, কারোর হাওড়া তো কারোর আবার ২৪ পরগণা। কলকাতার এন্টালি ও হালতুর ২ শিশুও আক্রান্ত বার্ড ফ্লুতে। এদের মধ্যে একজন আবার আইসিইউ-তে ভর্তি। এদের চিকিৎসা চলছে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে (Several Children Are Infected with Bird Flu)

আর বিষয়টি হচ্ছে, এই পরিসংখ্যান আবার একটি হাসপাতালের। অন্যান্য হাসপাতালে আদৌ কোনও শিশু ভর্তি রয়েছে কী না, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি স্বাস্থ্য দফতরের তরফে। এর জেরে আরও বেড়েছে চিন্তা। বার্ড ফ্লু নিয়ে ফলে আতঙ্ক ক্রমেই বাড়ছে রাজ্যে (Several Children Are Infected with Bird Flu)

এই পরিস্থিতি নিয়ে চিকিৎসক সুমন পোদ্দার বলেন, “গত পাঁচ-সাতদিনের মধ্যে ঘরে ঘরে বাচ্চাদের জ্বর-কাশি-সর্দি-গায়ে ব্যথা, মাথা ব্যথা শুরু হয়েছে। যে বাড়িত ঢুকছি সেই বাড়ির কোনও না কোনও সদস্য আক্রান্ত হচ্ছে। জ্বর ছেড়ে যাওয়ার মারাত্মক কাশি হচ্ছে। সেটা কমতে কষ্ট হচ্ছে। গলায় প্রচণ্ড ব্যথা। যাঁরা একটু বড় বাচ্চা তাঁরা প্রকাশ করতে পারছে। কারও নিউমোনিয়া আছে। এদের বেশির ভাগই ইনফ্লুএঞ্জা-A, H1N1 পাচ্ছিলাম। সম্প্রতি H3N2 পাচ্ছি” (Several Children Are Infected with Bird Flu)

RELATED Articles