‘মমতার কথায় অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে…’, বাংলাদেশী শরণার্থীদের আশ্রয় দেওয়ার মন্তব্যে মমতার উপর বেজায় বিরক্ত শেখ হাসিনারা

Bangladesh Objected with the Comment of Mamata Banerjee regarding Refugees: বাংলাদেশে ধীরে ধীরে শান্ত হচ্ছিল পরিবেশ। গত রবিবার সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে একটু একটু করে। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যে ওপার বাংলায় বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে বলে দাবী খোদ বাংলাদেশেরই (Bangladesh Objected with the Comment of Mamata Banerjee regarding Refugees)। মমতার শরণার্থীদের আশ্রয় দেওয়ার মন্তব্যের বিরোধিতা করে এবার ভারত সরকারকে চিঠি দিল শেখ হাসিনা সরকার।

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ এই বিষয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ওঁকে সম্মান জানিয়েই বলছি, কিন্তু তাঁর এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। তাই আমরা ভারত সরকারকে এই বিষয়ে নোট পাঠিয়েছি” (Bangladesh Objected with the Comment of Mamata Banerjee regarding Refugees)

বাংলাদেশ নিয়ে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bangladesh Objected with the Comment of Mamata Banerjee regarding Refugees)?

গত রবিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাঁদের আশ্রয় নিশ্চয় দেব। কারণ ইউনাইটেড নেশনসের রেজলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে”।

তাঁর এই মন্তব্য নিয়েই বেশ শোরগোল পড়ে যায়। যদিও মমতার মন্তব্যের প্রেক্ষিতে সরকারিভাবে কিছু জানানো হয়নি ভারত সরকারের তরফে। তবে সংবাদসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে দাবী করা হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রীর এহেন ভীষণভাবে অপ্রসন্ন কেন্দ্র সরকার। এই বিষয়ে যে মন্তব্য করার কোনও এক্তিয়ার নেই পশ্চিমবঙ্গ সরকারের, তাও জানিয়ে দেওয়া হয় (Bangladesh Objected with the Comment of Mamata Banerjee regarding Refugees)। এক সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের দাবী, এই ধরণের বিষয়গুলি কেন্দ্রীয় সরকার সামলায়। এই বিষয়ে রাজ্য সরকারের কোনও এক্তিয়ারই নেই কোনও মন্তব্য করার। এসব মন্তব্য (মমতা যে কথা বলেছেন) সম্পূর্ণভাবে ভুল।

অন্যদিকে, মমতার সেই মন্তব্যের বিরোধিতা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ। তাঁর কথায়, “সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে” (Bangladesh Objected with the Comment of Mamata Banerjee regarding Refugees)

বলে রাখি, সুপ্রিম কোর্ট বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা শতাংশ অনেকটা কমানোর রায় দিয়েছে। এবার ৫ শতাংশ চাকরি হবে কোটার ভিত্তিতে। এই রায়ের পর থেকেই বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন স্তিমিত হচ্ছে ধীরে ধীরে। এই আন্দোলনের ঘটনায় মৃত্যু হয়েছে ১৭৪ জনের। তবে সোমবারের পর থেকে আর কোনও মৃত্যুর খবর মেলেনি সে দেশ থেকে। ধীরে ধীরে ফিরছে ইন্টারনেট সংযোগও। তবে এখনও বেশ কিছু জায়গায় জারি রয়েছে কার্ফু।   

RELATED Articles