Several Local Trains Have Been Canceled: সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল হওয়া এখন যেন রুটিনে পরিণত হয়েছে। শনিবার-রবিবার এলেই যেন এখন যাত্রীদের মধ্যে আশঙ্কা কাজ করে যে এই বুঝি ট্রেন বাতিলের ঘোষণা হল। কিছুদিন আগেই প্রায় এক সপ্তাহের জন্য শিয়ালদহ শাখায় বাতিল ছিল একগুচ্ছ লোকাল। ট্রেন বাতিলের সংখ্যা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি (Several Local Trains Have Been Canceled)।
এরই মাঝে রেল সূত্রে খবর, আজ, ২৭ জুলাই শনিবার আর আগামীকাল ২৮ জুলাই রবিবার ফের শিয়ালদহ শাখায় বাতিল থাকবে একগুচ্ছ লোকাল। রেল সূত্রে খবর, নৈহাটি-গরিফা-ব্যান্ডেল সেকশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে ট্র্যাফিক ব্লক থাকবে। আর সেই কারণেই বাতিল হয়েছে অনেক ট্রেন (Several Local Trains Have Been Canceled)। কিছু ট্রেন আবার ঘুরপথেও চলবে বলে খবর। আর এই ট্রেন বাতিলের কথা জানার পরই দুশ্চিন্তা বেড়েছে যাত্রীদের। ফের যে তাদের দুর্ভোগ পোহাতে হবে, তা নিশ্চিত।
২৭ জুলাই, শনিবার কোন ট্রেনগুলি বাতিল হয়েছে (Several Local Trains Have Been Canceled)?
- নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫৫৭/ ডাউন ৩৭৫৫৮
- শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০
- শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬
- কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন ৩১১১৯২
২৮ জুলাই, রবিবার কোন ট্রেনগুলি বাতিল হয়েছে?
- নৈহাটি-ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬, ৩৭৫২৮
- শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩, ডাউন ৩১৮১২, ৩১৮১৪
- শিয়ালদহ-শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩, ডাউন ৩১৫১৪, ৩১৫১৬
- শিয়ালদহ-রানাঘাট: আপ ৩১৬১১, ডাউন ৩১৬১৪
- নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১
- শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩, ডাউন ৩১৩১৪, ৩১৩১৬
- রানাঘাট-নৈহাটি: আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২
২৮ জুলাই যে ট্রেনগুলি ঘুরপথে চলবে, সেগুলি হল-
- ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস
- ১৩১৬০ জোগবানী – কলকাতা এক্সপ্রেস
- ১৫০৫০ গোরখপুর – কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস
- ১৩১৫৪ মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস
- ১৩১৮৬ জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস।
জানা গিয়েছে গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি দিয়ে ঘোরানো হবে।





