নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় হবে প্রবল বৃষ্টি? জেনে নিন

Heavy Rains with Thundershowers Are Forecast: আজ শনিবার দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কিছু কিছু জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Heavy Rains with Thundershowers Are Forecast)। দিনভর কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে এর গতি থাকবে। দক্ষিণ দিকে কিছুটা ঝুঁকে থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে (Heavy Rains with Thundershowers Are Forecast)। সমুদ্র উত্তাল থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। কলকাতায় আজ, শনিবার কয়েক পশলা বৃষ্টি হতে পারে (Heavy Rains with Thundershowers Are Forecast)। নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

নিম্নচাপ সরে গেলে আংশিক মেঘলা আকাশ থাকবে। তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি দেখা দিতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে (Heavy Rains with Thundershowers Are Forecast)। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সামান্য বৃষ্টি হয়েছে, যার পরিমাণ ছিল ০.৭ মিলিমিটার।

RELATED Articles