সপ্তাহান্তে ট্রেন বাতিল হওয়া এখন যেন এক রুটিনে পরিণত হয়েছে। রেললাইনের কাজ, রক্ষণাবেক্ষণের কাজ নানান কারণে মাঝে মধ্যেই কোপ পড়ে লোকাল ট্রেনে। বন্ধ হয়ে যায় পরিষেবা। এর জেরে নিত্যযাত্রীরা বেশ দুর্ভোগের মুখে পড়েন। আগামীকাল, শনিবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। কিছু কিছু ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
কেন বাতিল থাকবে ট্রেন?
রেল সূত্রে খবর, বাদকুল্লা ও কৃষ্ণনগর স্টেশনের মাঝখানে রেলগেটের জায়গায় সাবওয়ে তৈরি করা হচ্ছে। আবার বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝেও একটি সাবওয়ে বানানো হচ্ছে। সেই কারণেই নিরাপত্তাজনিত কারণে শনিবার ১০ ঘণ্টা পাওয়ার ব্লক রাখা হবে। রানাঘাট-লালগোলা সেকশনে লাইনের কাজ হবে। সেই কারণে আগামীকাল, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সন্ধে ৭টা ৫০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পাওয়ার ব্লক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চলবে না একাধিক ট্রেন।
শনিবার যে ট্রেনগুলি বাতিল, সেগুলি হল-
- ৩১৮১৯ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
- ৩১৮২২ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
- ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা লোকাল
- ০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা লোকাল
- ৩১৭৭৩ আপ রানাঘাট-লালগোলা লোকাল
- ৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা লোকাল
- ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা লোকাল
- ৩১৭৬৮ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
- ৩১৭৭০ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
- ৩১৭৭৪ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
- ৩১৮৬১ আপ কৃষ্ণনগর-লালগোলা লোকাল
- ৩১৮৬৪ ডাউন লালগোলা-কৃষ্ণনগর লোকাল
- ০৩১১৫ আপ শিয়ালদহ-লালগোলা লোকাল
- ০৩১৮৩ আপ শিয়ালদহ-লালগোলা লোকাল
- ০৩১৯৬ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল
- ০৩১৯০ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল
শুধু ট্রেন বাতিলই নয়, শনিবার যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের। রেল সূত্রে খবর, ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকাল রানাঘাট স্টেশন পর্যন্ত চলবে। ৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাদকুল্লা স্টেশন পর্যন্ত চলবে। ৩১৮২৪ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল ওদিন বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে।
সেই শনিবার একইভাবে ৩১৮২৫, ৩১৮২৭, ৩১৮২৯, ৩১৮৩১, ৩১৮৩৩, ৩১৮০১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকালগুলিও কৃষ্ণনগরের পরিবর্তে বাদকুল্লা স্টেশন পর্যন্ত যাবে। আবার, এদিন ৩১৮২৮, ৩১৮৩০, ৩১৮৩২, ৩১৮৩৪, ৩১৮৩৬ ও ৩১৮৩৮ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকালগুলিও কৃষ্ণনগরের পরিবর্তে ছাড়বে বাদকুল্লা স্টেশন থেকে।





