গত ২৪ ঘণ্টায় ৫টা ধ’র্ষ’ণে’র ঘটনা রাজ্যে, ৩ জন নাবালিকা, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায়? মুখ্যমন্ত্রী কী ঘুমোচ্ছেন?

রাজ্যে ঘটে চলেছে একের পর এক ধ’র্ষ’ণের ঘটনা। কোনও ঘটনা প্রকাশ্যে এসেছে তো কারোর ভয়ে আবার কোনও ঘটনা চাপা পড়ে গিয়েছে। বর্তমানে নদীয়ার হাঁসখালির ধ’র্ষ’ণকাণ্ড নিয়ে চর্চা চললেও, এরই মাঝে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ঘটে গিয়েছে আরও ৫টি ধ’র্ষ’ণের ঘটনা।

জানা গিয়েছে, এই ৫ জনের মধ্যে তিনজনই নাবালিকা। একজনের বয়স ৮, একজনের বয়স ১১ ও অন্যজনের ১৪ বছর। শুধু কলকাতা নয়, রাজ্যের নানান প্রান্ত থেকে গত ২৪ ঘণ্টায় উঠে এসেছে একাধিক ধ’র্ষ’ণের ঘটনা। মহিলা মুখ্যমন্ত্রী শাসিত এক রাজ্যে এই ঘটনায় চারিদিকে রীতিমতো ছিঃ ছিঃ পড়ে গিয়েছে।

উত্তর দিনাজপুরে এক ৮ বছর বয়সী শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বীরভূমে আবার এক ধ’র্ষ’ণকাণ্ডের খবর মিলেছে যাতে জড়িয়ে খোদ নির্যাতিতার বাবাই। আবার কোথাও চাকরির লোভ দেখিয়ে ধ’র্ষ’ণ করা হয়েছে মহিলাকে। কাকদ্বীপে মহিলাকে গ’ণ’ধ’র্ষ’ণের পর পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আবার দক্ষিণ ২৪ পরগণা থেকে বছর চল্লিশের এক মহিলাকে ধ’র্ষ’ণের পর গায়ে কেরোসিন ঢেলে পুরিয়ী মারার অভিযোগ উঠেছে।

গত ২৪ ঘণ্টায় ৫টা ধ’র্ষ’ণে’র ঘটনা রাজ্যে, ৩ জন নাবালিকা, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায়? মুখ্যমন্ত্রী কী ঘুমোচ্ছেন?

রাজ্যে একের পর এক ঘটে যাওয়া এই ধ’র্ষ’ণের ঘটনা নিয়ে কেন চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, সোমবারই হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে লজ্জাজনক মন্তব্য করেছেন মমতা। তাঁর কথায়, মৃতা নাবালিকার সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের সঙ্গে। শুধু তাই-ই নয়, তিনি এও বলেছেন যে নাবালিকাকে আদৌ কী ধর্ষণ করা হয়েছিল, নাকি সে অন্তঃসত্ত্বা ছিল!

তাঁর এমন মন্তব্যে গোটা রাজ্যে বিক্ষোভের ঝড় ওঠে। একজন মহিলা, তার উপর রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি কীভাবে ধ’র্ষ’ণের মতো এমন স্পর্শকাতর ঘটনায় এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে সরব হয়েছে নানান মহল।

সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কী না মহিলাদের জন্য রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার নানান প্রকল্প এনেছেন, মহিলাদের নিরাপত্তার কথা বারবার ফলাও করে বলতে শোনা গিয়েছে তাঁকে। তাহলে তাঁরই রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায়? এই নিয়ে বিরোধীদের মধ্যেই উঠেছে নানান প্রশ্ন। মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্ত ধ’র্ষ’ণের ঘটনা নিয়ে মন্তব্য করার মতো কোনও জবাব কী আদৌ রয়েছে, নাকি এই সমস্ত ঘটনাকেও তিনি ‘ছোটো ঘটনা’, ‘রোগে মৃত্যু’, বা ‘অন্তঃসত্ত্বা ছিল’, এমনই কিছু যুক্তি খাড়া করে এড়িয়ে যাবেন। এখন সেই নিয়ে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন!

RELATED Articles