নতুন বছরেও ছবিটা একই, ফের ভোগান্তি আমজনতার, সপ্তাহান্তে ফের হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল

নতুন বছর পড়লেও চিত্রটা কিন্তু একই রয়েছে। গত বছরও প্রায় প্রতি সপ্তাহান্তেই বাতিল থাকত একাধিক লোকাল ট্রেন, সে হাওড়া হোক শিয়ালদহ শাখা। আর এই বছরও তেমনটাই ঘটছে। ফের হাওড়া শাখায় বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। আর এর জেরে যে আমজনতা বেশ বিপদের মুখে পড়বে, তা বলাই বাহুল্য।

রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ১৪ জানুয়ারি চলবে রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজ, ওভারহেডের কাজ ও সিগন্যালিংয়ের কাজ। সেই কারণে এদিন হাওড়া শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এর পাশাপাশি আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে দেওয়া বিবৃতিতে। যাত্রীদের অসুবিধার জন্য বিবৃতিতে ক্ষমাও চেয়েছে রেল কর্তৃপক্ষ।  

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে: ৩৭৩১৫, ৩৬৮২৩, ৩৬৮২৫
  • ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯
  • তারকেশ্বর থেকে: ৩৭৩২৬
  • বর্ধমান থেকে: ৩৬৮৩৮, ৩৬৮৪২
  • কাটোয়া থেকে: ০৩০৯৫, ৩৭৭৪৮
  • আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬

যে ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেগুলি হল-  

  • ৩৭৩২৮ তারকেশ্বর – হাওড়া লোকাল
  • ১২৩৩৮ বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস
  • ১২৩০৪ নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস
  • ১৩০১৬ জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস
  • ১৩০১৫ হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles