সপ্তাহান্তে ফের দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের, শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

পূর্ব রেলের তরফে খবর, শিয়ালদহ স্টেশনে চলবে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে শনিবার ও রবিবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে রবিবার রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন, শিয়ালদহ-ডানকুনি জংশন-সহ একাধিক ট্রেন চলবে না। সেইসঙ্গে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে তালিকায় আছে পদাতিক এক্সপ্রেসের মতো ট্রেন।

শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

  • শিয়ালদহ -নৈহাটি লোকাল: আপ ৩১৪৪৫ এবং ডাউন ৩১৪৪৬।
  • শিয়ালদহ -বনগাঁ: আপ ৩৩৮৫৯ এবং ডাউন ৩৩৮৫৮।
  • শিয়ালদহ -কৃষ্ণনগর সিটি জংশন: আপ ৩১৮৩৭।

যে ট্রেনগুলি রবিবার বাতিল হয়েছে, সেগুলি হল-

  • শিয়ালদহ -বনগাঁ লোকাল: আপ ৩৩৮১১, আপ ৩৩৮১৭, ডাউন ৩৩৮১৬ এবং ডাউন ৩৩৮২৯।
  • শিয়ালদহ -হাবড়া লোকাল: আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ এবং ডাউন ৩৩৬৫৪।
  • শিয়ালদহ -ডানকুনি লোকাল: আপ ৩২২১৩, আপ ৩২২১৭, ডাউন ৩২২১৪ এবং ডাউন ৩২২১৮।
  • শিয়ালদহ -রানাঘাট লোকাল: আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, আপ ৩১৬১৭, ডাউন ৩১৬১২, ডাউন ৩১৬১৬ এবং ডাউন ৩১৬২২।
  • শিয়ালদহ -কল্যাণী সীমান্ত লোকাল: আপ ৩১৩১৩, আপ ৩১৩১৭, ডাউন ৩১৩১৬ এবং ডাউন ৩১৩১৮।
  • শিয়ালদহ -দত্তপুকুর লোকাল: আপ ৩৩৬১৩ এবং ডাউন ৩৩৬১৮।
  • শিয়ালদহ -কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: ডাউন ৩১৮১৪।
  • শিয়ালদহ -হাসনাবাদ লোকাল: আপ ৩৩৫১৩ এবং ডাউন ৩৩৫১৪।
  • শিয়ালদহ -ব্যারাকপুর লোকাল: আপ ৩১২১৩, আপ ৩১২২১, ডাউন ৩১২১৪এবং ডাউন ৩১২২২।
  • শিয়ালদহ – নৈহাটি লোকাল: আপ ৩১৪১৫ এবং ডাউন ৩১৪২০।
  • শিয়ালদহ – শান্তিপুর লোকাল: আপ ৩১৫১৫ এবং ডাউন ৩১৫১৬।
  • শিয়ালদহ – গেদে লোকাল: আপ ৩১৯১৩ এবং ডাউন ৩১৯১৪।

যে ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল-

  • ৮ এপ্রিলের পরিবর্তে ৯ এপ্রিল রাত ১ টা ৪৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে ১৩১৫৪ গৌড় এক্সপ্রেস।
  • ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ১৫ মিনিটে হলদিবাড়ি থেকে ছাড়বে ১২৩৪৪ দার্জিলিং মেল।
  • ৮ এপ্রিল বিকেল ৫ টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছাড়বে ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস।
  • ৯ এপ্রিল সকাল ৬ টা ৩৫ মিনিটের পরিবর্তে সকাল ৮ টা ২৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
  • ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের পরিবর্তে বালুরঘাট থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে ০৫৪২২ বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার (১৩১৫৪ মালদা টাউন- শিয়ালদহ গৌড় এক্সপ্রেস)।

RELATED Articles